ঢাকা ১০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

পিস্তল হাতে কিশোর-কিশোরীর খুঁনসুটি, পুলিশ বলছে— যাচাই ছাড়া মন্তব্য নয়

গাজীপুরের শ্রীপুরে পিস্তল নিয়ে একটি রেস্টুরেন্টে কিশোর-কিশোরীর খুঁনসুটি করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে পিস্তল নিয়ে রেস্টুরেন্টে বসে কিশোর-কিশোরীর খুঁনসুটি করার ভিডিওটি ভাইরাল হয়। অল্প সময়ের মধ্যে ভিডিওটি টক অব দ্যা শ্রীপুরে পরিণত হয়।

তবে পুলিশ বলছে, এটি অনেক পুরাতন ভিডিও। প্রায় দেড় মাস আগে অভিযুক্ত ওই কিশোরকে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। সে এখন কারাগারে আছে।
খোঁজ নিয়ে জানা গেছে, রেস্টুরেন্টে অস্ত্র নিয়ে খুঁনসুটি করা ওই ব্যক্তির নাম সাজ্জাদ হোসেন মোড়ল আলিফ (১৮)। তিনি তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকার ইলেকট্রিক মিস্ত্রি আজাহারুল মোড়লের ছেলে। এ সময় তার সঙ্গে রেস্টুরেন্টে থাকা কিশোরীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। উল্টো পাশে থেকে ভিডিও করা ব্যক্তিকেও শনাক্ত করা যায়নি। রেস্টুরেন্টে থাকা কিশোর-কিশোরীর সম্পর্কও নিশ্চিত হওয়া যায়নি।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি রেস্টুরেন্টে টেবিলে বসে এক কিশোর-কিশোরী গল্প করছে। সামনের টেবিলে সাজানো আছে খাবার। টেবিলের উল্টো পাশে অন্য কেউ তাদের সঙ্গে কথা বলছিল। কথার ফাঁকে একসময় কিশোর একটি পিস্তল বের করে কিশোরীর হাতে তুলে দেয়। তাতেই কিশোরী হাসিতে ফেটে পড়েন। পিস্তল নিয়ে তাক করেন কিশোরের দিকে আবার টেবিলের উল্টো পাশের অন্য ব্যক্তির দিকেও।

এ সময় সবাই হাসতে থাকেন। খোলা পিস্তল নিয়ে কিশোর-কিশোরীর এমন একটি খুঁনসুটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় ব্যবসায়ী জানান, এমসি বাজার এলাকায় আলিফ ও তার কিশোর গ্যাং দল আছে। তারা বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে সম্পৃক্ত। কিছুদিন আগে চাঁদাবাজির ও অপহরণের ঘটনায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আবদুল বারিক জানান, ভিডিওটি অনেক পুরোনো। কিছুদিন আগে একটি অপহরণ ও চাঁদাবাজির মামলায় কিশোর গ্যাং আলিফকে গ্রেপ্তার করা হয়েছিল। সে এখন কারাগারে।
তবে, তার কাছ থেকে তখন (গ্রেপ্তারের সময়) কোনো অস্ত্র উদ্ধার করা হয়নি বলে ওসি জানান। তিনি বলেন, ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে অপাতত কিছু বলা যাবে না। যাচাই-বাছাই ছাড়া নিশ্চিত করা যাবে না— এটি আসল পিস্তল না খেলনা। তবে পুলিশ বিষয়টি গুরুত্ব দিচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

পিস্তল হাতে কিশোর-কিশোরীর খুঁনসুটি, পুলিশ বলছে— যাচাই ছাড়া মন্তব্য নয়

আপডেট সময় ০৭:৪৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫