মঞ্জুরুল ইসলাম লংগদু প্রতিনিধিঃ
কাপ্তাই লেকের পানি কমানোর জন্যে কাপ্তাই লেকের ১৬ টি জল কোপাট ৩ ফুট করে খুলে দিলেও নিয়ন্ত্রণে আসছে না জনদুর্ভুক। পানি বন্দী হয়ে পড়েছে বহু পরিবার। বারি বৃষ্টির ফলে উজান থেকে আসা ঢল বাড়ছে পানি। বন্ধি হয়ে পড়েছে রাঙামাটি জেলার লংগদু উপজেলার মানুষ।
এরই ধারাবাহিকতায় লংগদু উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার মাইনীমুখ, গুলশাখালি, বগাচত্তর ইউনিয়নের পানি বন্দী পরিবারের মাঝে ত্রাণ পৌছালো উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন।
পানি বন্দী হওয়া সাধারণ মানুষের সাথে কথা বলে জানতে পারি, কাপ্তাই লেকের পানি বেড়ে যাওয়ার ফলে রাস্তাঘাট সহ বসতবাড়িতে উঠেছে পানি। হাঁস মুরগী গবাদি পশুর খাদ্য সংকট সহ নানান ক্ষতির মুখে পড়েছে সাধারণ মানুষ।
ইতিমধ্যে আশ্রয়স্থলে থাকা পরিবারদের মাঝে শুকনো খাবার তেল, ডাউল, বিস্কুট, আলু পিয়াজ, লবণ, গুডা হলুদ মোমবাতি সহ চাউল বিতরণ করা হয়েছে৷
উপজেলা বগাচত্তর ইউনিয়নে পরিষদের চেয়ারম্যান মোঃ বাশার জানিয়েছে কাপ্তাই লেকের পানি বেড়ে যাওয়ার ফলে অনেক ক্ষতির মুখে পড়েছে এলাকাবাসী। উপজেলা প্রশাসনের উদ্যোগে হতদরিদ্র পানি বন্দী পরিবারের মাঝে ইতিমধ্যে শুকনো খাবার চাউল সহ সার্বিক সহযোগীতা পেয়েছি।
লংগদু উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন বলেন, কাপ্তাই লেকের পানি বেড়ে যাওয়া ফলে লংগদু উপজেলার নিম্ন অঞ্চল গুলিতে পানি বেড়ে যায় ফলে ক্ষতি গ্রস্থ হয়েছে কয়েক শত পরিবার। আমরা ইতিমধ্যে পানি বন্দী পরিবারের জন্যে নিরাপদ আশ্রয়স্থলের ব্যবস্থা করেছি। আমরা ইতিমধ্যে ১৭১ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছি ক্ষতিগ্রস্থ পরিবারের জন্যে উপজেলা প্রশাসনের কর্তৃক সার্বিক সহযোগিতা থাকবে৷
মঞ্জুরুল ইসলাম লংগদু প্রতিনিধিঃ 























