রংপুরের বদরগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনী ও বদরগঞ্জ থানা পুলিশের মাদক নিয়ন্ত্রন যৌথ অভিযানে ৪১ লিটার দেশী চোলাই মদসহ দুই মাদক কারবারিকে আটক করে সেনাবাহিনী। শুক্রবার ৮ আগষ্ট বিকেল সাড়ে তিনটায় পৌর শহরের রেলওয়ে স্টেশন এলাকার শিমুলতলা মদের ভাটিখানা এলাকায় অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী।
সেনাবাহিনী ও থানা সুত্রে জানা যায়, দিনাজপুর সদর বালুবাড়ী এলাকার মাদক কারবারি বাবুল ভৌমিক ও বদরগঞ্জ স্টেশনপাড়ার এলাকা মাদক ব্যবসায়ী দুলালী বেগম তিনি দীর্ঘ ৮-১০ বছর যাবত বদরগঞ্জ রেল স্টেশন এলাকায় রেল লাইনের ধারে চোলাই মদের দোকান বসিয়ে সেখানে দেশী চোলাই মদের উৎপাদন ও বিপনন করে আসছে। এতে করে পৌর শহরের তরুন যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে। মাদকের ভয়ালগ্রাস থেকে যুব সমাজকে রক্ষার্থে বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিস ও বদরগঞ্জ থানার ওসির আবেদনের প্রেক্ষিতে শুক্রবার বিকেল সাড়ে তিন টায় এ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে থানায় সোপর্দ করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক ব্রিগেডের আওতাধীন এডহক ৩৪ ইস্ট বেঙ্গল (মেক) ইউনিটের বদরগঞ্জ-তারাগঞ্জ সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট নাজমুল এর নেতৃত্বে নিয়মিত সেনা টহলটিম মাদক নিয়ন্ত্রন ঝটিকা অভিযান পরিচালনা করলে দিনাজপুর সদর উপজেলার বালুবাড়ী এলাকার মৃত কালিপদ ভৌমিকের ছেলে মাদক ব্যবসায়ী বাবুল ভৌমিক (৫৬), এবং তার সহযোগী বদরগঞ্জ স্টেশনপাড়ার মোশারফ হোসেনের স্ত্রী দুলালী বেগমকে (৫৫)কে আটক করতে সক্ষম হয়। এসময় সেনাবাহিনী মদ ভাটির পাশে হমিদুল মিস্ত্রির বাড়ীতে অভিযান চালালে বাড়ীর পিছনে পরিত্যক্ত একটি জঙ্গল থেকে বস্তা বন্দি ৩১ টি মদের বোতলসহ আরসির বোতলে আরো ১০লিটার দেশী চোলাই মদসাহ মোট ৪১ লিটার মদ বিক্রির নগদ ৯৭৮৫ টাকা উদ্ধার করে। পরবর্তীতে বিকেল চার টায় আটক ২ জন মাদক ব্যবসায়ী ও জব্দকৃত মদ বিক্রির নগদ টাকা বদরগঞ্জ থানার ওসির নিকট জমা দেওয়া হয়।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আতিকুর রহমান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২৪(খ) ধারায় মাদক ব্যবসায়ী বাবুল ভৌমিক ও দুলালী বেগমের বিরুদ্ধে মাদক মামলা হয়। তাদেরকে আদালতের মাধ্যমে রংপুর জেল হাজতে প্রারণ হয়।
বদরগঞ্জ-তারাগঞ্জ সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট নাজমুল বলেন, মাদক বিরোধী নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক নির্মূলে সামাজিকভাবেও সকলকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে সুনির্দিষ্ট তথ্য দিয়ে সহায়তা করার জন্য সকলকে অনুরোধ করা হচ্ছে। তিনি আরোও বলেন, সেনাবাহিনী বদরগঞ্জ পৌর শহরের রেলওয়ে স্টেশন এলাকার শিমুলতলা মদের ভাটিখানা এলাকায় অভিযান পরিচালনা করে ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রতিনিয়ত এ ধরনের অভিযানে সেনাবাহিনীর সক্রিয় ভূমিকা প্রতিনিয়ত পরিচালনা করছেন।
নুরুন্নবী,ব্যুরো চিফ 























