ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

সাংবাদিক হত্যাকাণ্ডে বগুড়ায় ন্যায়বিচারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

গাজীপুরে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বগুড়া মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (BMRU)। শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৪টায় বগুড়া শহরের সাতমাথা চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বগুড়ার বিভিন্ন গণমাধ্যমকর্মী, বগুড়া প্রেসক্লাবের সদস্য, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ অংশ নেন। তারা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা জানান, গত ৭ আগস্ট সাংবাদিক আসাদুজ্জামান তুহিন “চাঁদাবাজির বিরুদ্ধে” একটি অনুসন্ধানী ভিডিও প্রতিবেদন প্রকাশ করেন। এর জেরে ওইদিনই গাজীপুর চৌরাস্তায় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। একই হামলায় আহত হন ‘বাংলাদেশের আলো’ পত্রিকার সাংবাদিক আনোয়ার, যিনি বর্তমানে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন।
বক্তারা বলেন, “এই বর্বরোচিত হত্যাকাণ্ড শুধু একজন সাংবাদিককে হত্যা নয়, এটি মুক্ত সাংবাদিকতা ও গণতন্ত্রের ওপর চরম আঘাত। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে তথ্যপ্রবাহ বাধাগ্রস্ত হবে, যা সমাজ ও রাষ্ট্রের জন্য বিপজ্জনক।”
মানববন্ধনে উপস্থিত ছিলেন BMRU সভাপতি মাজেদুর রহমান, সাধারণ সম্পাদক ফয়সাল হোসাইন সনি, সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। প্রতিবাদ সভা থেকে সাংবাদিক সমাজ একতাবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
সাংবাদিক নেতৃবৃন্দ সরকারের প্রতি আহ্বান জানান, দ্রুততম সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন করে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে—অন্যথায় সারাদেশে সাংবাদিক সমাজ আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

সাংবাদিক হত্যাকাণ্ডে বগুড়ায় ন্যায়বিচারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

আপডেট সময় ০৭:১৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫