ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

ফটিকছড়িতে বসতবাড়িতে মিলল কবিরাজের গলাকাটা মরদেহ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পৌরসভা এলাকার একটি বসতবাড়ি থেকে মো. মনছুর বৈদ্য (৫২) নামের এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৮ আগস্ট) সকাল ৯টার দিকে উত্তর রাঙ্গামাটিয়া আদর্শ গ্রাম এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মনছুর বৈদ্য উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালাবি পাড়ার শফি আলমের ছেলে। তিনি আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে থাকতেন।
নিহতের মা জাহানার বেগম জানান, তার ছেলে কবিরাজি করতেন। মনছুর বেশিরভাগ সময় বাড়িতে থাকলেও মাঝেমধ্যে রোগী দেখতে আশ্রয়ণ প্রকল্পের ঘরে যেতেন। গত সোমবার রাত ১০টার দিকে কিছু রোগী মোটরসাইকেল নিয়ে তার কাছে এসেছিল। এরপর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। তিনি যে ঘরে থাকতেন, সেখানে বাইরে থেকে দুটি তালা দেওয়া ছিল। পরে আজ তালা ভেঙে তার মরদেহ দেখতে পাওয়া যায়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহম্মদ বলেন, মনছুর বৈদ্যের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে কাজ শুরু হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশ তথ্য সংগ্রহ করছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

ফটিকছড়িতে বসতবাড়িতে মিলল কবিরাজের গলাকাটা মরদেহ

আপডেট সময় ০৬:৫২:২২ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫