ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

আত্রাইয়ে যোগাযোগের অযোগ্য দুর্ভোগ পোহানো রাস্তা বাধ্য হয়ে গ্রামবাসী নিজস্ব অর্থায়নে সংস্কার

নওগাঁর আত্রাইয়ে নিজস্ব অর্থায়নের রাস্তা সংস্কারের কাজ করেছেন গ্রামবাসী। গত কয়েকদিনের অবিরাম বর্ষণে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে যাওয়ায় গ্রামবাসী চরম দুর্ভোগ পোহাচ্ছিল। এ দুর্ভোগ লাঘবে গ্রামবাসী নিজস্ব অর্থায়নে রাস্তাটির সংস্কার কাজ শুরু করেছেন।

জানা যায়, উপজেলার শাহাগোলা ইউনিয়নের আত্রাই নদীর তীরবর্তী গ্রাম জাতোপাড়া। এ গ্রামে সহস্রাধিক লোকের বসবাস। গ্রামে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে। দীর্ঘদিন থেকে উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত এ গ্রাম।

এ গ্রামে এক ইঞ্চিও পাকা রাস্তা নেই। নদীর তীর সংলগ্ন গ্রাম হওয়ায় যুগ যুগ থেকে তারা যোগাযোগ ব্যবস্থার সুবিধা থেকে বঞ্চিত। আত্রাই-নওগাঁ পাকা সড়কের সাথে সংযোগের জন্য দীর্ঘদিন পূর্বে একটি কাঁচা রাস্তা নির্মাণ করা হয়। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি কাদায় পরিপূর্ণ হয়ে যায়।

এদিকে গ্রামের ভেতরের রাস্তার অবস্থা আরও জটিল। বৃষ্টি হলেই জনদুর্ভোগ চরম আকার ধারণ করে। গ্রামবাসী তাদরে গবাদি পশু মাঠে নামাতে পারে না। কোন রোগিকেও চিকিৎসা কেন্দ্রে নিতে পারে না। বিশেষ করে স্কুলের শিশু শিক্ষার্থীরা চরম দুর্ভোগের শিকার হয়।

গ্রামবাসীর অভিযোগ তারা বিভিন্ন সময় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের কাছে আবেদন করেও কেউ তাদের এ দুর্বোগ লাঘবে কার্যকর পদক্ষেপ না নেয়ায় অবশেষে গ্রামবাসীরা নিজ উদ্যোগে নিজস্ব অর্থায়নে রাস্তাটির সংস্কার কজ করছেন।

জাতোপাড়া গ্রামের বাসিন্দা শাহাগোলা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বলেন, আমরা দীর্ঘদিন থেকে যোগাযোগ সুবিধা হতে বঞ্চিত রয়েছি। বিগত সরকারের আমলে আমাদের গ্রামের এ রাস্তার কোন কাজ করা হয়নি। ফলে বর্ষা মৌসুমে আমাদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
বাধ্য হয়ে গ্রামবাসী নিজস্ব অর্থায়নে রাস্তাটির সংস্কার কাজ করছেন।

আমরাও সেখানে সহযোগিতা করছি। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান এসএম মামুনুর রশিদ বলেন, ওই রাস্তায় একটি প্রকল্প দেয়া আছে। অবিরাম বৃষ্টি কারনে সেখানে মালামাল পৌঁছানো সম্ভব হচ্ছে না বিধায় কাজটি বিলম্বিত হচ্ছে। গ্রামবাসী যে কাজটি করেছেন এটা প্রশংসার যোগ্য। আমি তাদেরকে সাধুবাদ জানাই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

আত্রাইয়ে যোগাযোগের অযোগ্য দুর্ভোগ পোহানো রাস্তা বাধ্য হয়ে গ্রামবাসী নিজস্ব অর্থায়নে সংস্কার

আপডেট সময় ০৬:৫৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫