ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

বাস পুকুরে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এ দুর্ঘটনায় নিখোঁজ তিন মাস বয়সী শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার খৈলকুড়া এলাকায় শেরপুর-ঝিনাইগাতী সড়কে দুর্ঘটনাটি ঘটে। এর ২ ঘণ্টা পর ফায়ার সার্ভিস শিশুটির মরদেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শেরপুর থেকে ছেড়ে আসা ‘আকাশ বিকাশ’ পরিবহনের একটি বাস বিপরীতমুখী একটি কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের পুকুরে উল্টে পড়ে যায়। বাসটিতে প্রায় ৩০-৩৫ জন যাত্রী ছিল।

বাসটি পুকুরে পড়ার পর স্থানীয়রা দ্রুত যাত্রীদের উদ্ধার করে অন্তত আহত ২০ জনকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এছাড়া একটি শিশু নিখোঁজের খবর পেয়ে ঝিনাইগাতী ফায়ার সার্ভিস এবং শেরপুর সদর ফায়ার সার্ভিসের দুটি রেসকিউ ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। দুই ঘণ্টার চেষ্টার পর বিকেল ৪টার দিকে পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

শেরপুর সদর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ জামিল আহামেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে প্রথমে ঝিনাইগাতীর একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। পরে নিখোঁজ শিশুর বিষয়ে জানতে পারার পর শেরপুর থেকে আরও একটি ডুবুরি দল আসে। পরে দুই ঘণ্টা চেষ্টার পর শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের ঝিনাইগাতী উপজেলা ইনচার্জ আব্দুল মান্নান স্থানীয়ভাবে কাজ করেছে।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছাই। উদ্ধার অভিযান শেষ হওয়ার পর শিশুটির মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে এনে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে তিন হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তীতে আরও সহযোগিতা করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

বাস পুকুরে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৭:১৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫