ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

গর্ত থেকে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১

  • রংপুর প্রতিনিধি
  • আপডেট সময় ০৬:০৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • ৬৪১ বার পড়া হয়েছে

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় গর্ত থেকে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই দুই শিশুকে হত্যা করে বালুর গর্তে চাপা দিয়ে রাখা হয়েছিল।

বৃহস্পতিবার (৭ আগস্ট) পুলিশ হত্যার সঙ্গে জড়িত সন্দেহে নুর মোহাম্মদ নামে একজনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় নিহত শিশু আব্দুর রহমানের বাবা আব্দুর রশিদ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

এর আগে বুধবার (৬ আগস্ট) দুপুরে গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের পাইকান এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলো পাইকান এলাকার জাকিরুল ইসলামের ছেলে মারুফ মিয়া (৬) ও একই এলাকার আব্দুর রশিদের ছেলে আব্দুর রহমান (৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গঙ্গাচড়া উপজেলার নগরবন্দ বড়াইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের ছাত্র মারুফ ও আব্দুর রহমান বিদ্যালয় বন্ধ থাকায় মঙ্গলবার সকালে খেলতে বের হয়। এরপর তারা আর বাড়ি ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির এক দিন পর বুধবার দুপুরে বাড়ি থেকে ৩শ মিটার দূরে বালু উত্তোলনে সৃষ্ট গর্ত থেকে গলায় রশি পেঁচানো মারুফ মিয়ার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওই গর্ত থেকে আব্দুর রহমানের মরদেহও উদ্ধার করে। হত্যার কারণ উদঘাটনে তদন্ত করছে পুলিশ।

গঙ্গাচড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান বলেন, কি কারণে শিশুদের হত্যা করা হয়েছে সে বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। জড়িত অন্যান্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

গর্ত থেকে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১

আপডেট সময় ০৬:০৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫