ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসকদের কোয়ার্টারে অপ্রীতিকর অবস্থায় ড্যাব নেতা নারীসহ আটক

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কোয়ার্টারে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) এক নেতাকে স্থানীয়রা আটক করে পুলিশ দিয়েছে। তিনি ড্যাবের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক।

বাবার অসুস্থতার জন্য পরামর্শ নিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক এ বি এম মারুফুল হাসানের কোয়ার্টারে এসেছিলেন এক নারী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, হাসপাতালে চিকিৎসকদের কোয়ার্টারে নারীর সঙ্গে অবস্থান করছিলেন মারুফ। আচরণ সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয় কয়েকজন বিষয়টি নজরে এনে কোয়ার্টারে গিয়ে দেখে ওই নারীর সঙ্গে অপ্রীতিকর অবস্থায় মারুফুল হাসান তখন স্থানীয়রা তাদেরকে হাতেনাতে ধরে ফেলেন। পরে তারা তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেন।

ঘটনাটি ঘটেছে বুধবার (৬ আগস্ট) বিকেল হাসপাতালের চিকিৎসকদের কোয়ার্টার থেকে অপ্রীতিকর অবস্থায় এক নারীসহ রমেকের আইসিইউ ইউনিটের ইনচার্জ চিকিৎসক এ বি এম মারুফুল হাসানকে পুলিশে আটক করে।

এ সময় আটক চিকিৎসক এ বি এম মারুফুল হাসান বলেন, মেয়েটি আমার পূর্বপরিচিত তার বাবার অসুস্থ এবিষয় নিয়ে তার সাথে কথা বলার জন্য আমার কাছে এসেছে। তিনি আরোও বলেন,সে মাঝেমধ্যে আমার এই ফ্ল্যাটে আসেন।

আটক কৃত নারী বলেন, আমি উনাকে চিনি উনার সাথে আমার পূর্বপরিচিত। একজন মেয়ে শুধু শুধু একটা পুরুষের কথায় তার রুমে আসে না। আপনাদের এটা বুঝতে হবে কেন আসেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন রংপুর মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান। তিনি উপস্থিত থেকে বিস্তারিত খোঁজখবর নেন। পরে অনৈতিক কর্মকাণ্ডের সময় আটক দুইজনকে পুলিশের কাছে হস্তান্তর করেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ দ্রুত  গিয়ে দুজনকে আটক করা হয়।

রংপুর মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক এ বি এম মারুফুল হাসানের কোয়ার্টারে ঘটনাটি ঘটেছে। আমরা প্রথমিক জিজ্ঞাসা শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য তাদেরকে পুলিশে দিয়েছি। এবিষয় পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. শফিকুল ইসলাম বলেন, এমন একটি ঘটনার কথা শুনে আমরা হতবাক। পুলিশ আইনগত বিষয়টি দেখছে। তবে কেনো তিনি এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত হলেন, সে বিষয়ে কলেজে কর্তৃপক্ষের সমন্বয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসকদের কোয়ার্টারে অপ্রীতিকর অবস্থায় ড্যাব নেতা নারীসহ আটক

আপডেট সময় ০৫:৪১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫