ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

সুনামগঞ্জে সড়ক অবরোধ করে বাসের লাইসেন্স যাচাই করলেন শিক্ষার্থীরা

সুনামগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যুর ঘটনায় সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল থেকে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জ পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

বেলা সাড়ে ১১টা থেকে শুরু হওয়া এ অবরোধে শিক্ষার্থীরা বাসের ফিটনেস ও লাইসেন্স যাচাই করতে শুরু করেন। শিক্ষার্থীদের অভিযোগ, অধিকাংশ বাসেরই কাগজপত্র ছিল না বা মেয়াদোত্তীর্ণ।

শিক্ষার্থীরা ১২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, যদি দায়ী চালক ও মালিককে গ্রেপ্তার না করা হয় এবং ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ না দেওয়া হয়, তাহলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

বুধবার (৬ আগস্ট) দুপুরে শহরে ফেরার পথে বাহাদুরপুর এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান টেক্সটাইল ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী আফসানা জাহান খুশী (১৭) এবং আরেক যাত্রী শফিকুল ইসলাম (৫০)। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্নেহা চক্রবর্তীর (১৮)। এ ঘটনায় আহত আরও দুই যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিক্ষার্থী তাকবিল হোসেন বলেন, আমরা পুলিশকে অনুরোধ করেছিলাম যেন তারা ফিটনেসবিহীন বাসগুলো আটক করে। কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ না নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখেছে। বাধ্য হয়ে আমরাই বাসগুলোর কাগজপত্র যাচাই করি— কিন্তু একটাও ঠিক পাইনি। এসব বাস যেন ঘাতক যন্ত্রে পরিণত হয়েছে।

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা বলেন, শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলছি। আমরা নিজেরাও নিরাপদ সড়ক চাই। যত দ্রুত সম্ভব তাদের দাবিগুলো বাস্তবায়নের চেষ্টা করব।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

সুনামগঞ্জে সড়ক অবরোধ করে বাসের লাইসেন্স যাচাই করলেন শিক্ষার্থীরা

আপডেট সময় ০৪:০৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫