ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৪ জেলে দগ্ধ

লক্ষ্মীপুরের রামগতিতে একটি মাছ ধরার নৌকায় রান্না করায় সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ৪ জেলে দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে উপজেলার রামগতি বয়ারচর ব্রীজঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধ জেলেরা হলেন- আমজাদ হোসেন (৪২), আবু মিয়া (৪০) গণি খাঁ (৪৫) ও ফারুক (৩৯)। তারা লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরবংশী এলাকার বাসিন্দা। এরমধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, রান্না করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরণ ঘটে। ঘটনার সময় নৌকায় ৫ জন জেলে ছিল। এরমধ্যে একজন নদীতে ঝাঁপিয়ে পড়েন। বাকি চারজন দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে দুইজনকে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং দুইজনকে নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়।

রামগতি স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামনা শীষ মজুমদার বলেন, দগ্ধ দুইজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তাদের অবস্থা গুরুতর। শরীরের বেশিরভাগ অংশই পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৪ জেলে দগ্ধ

আপডেট সময় ০৩:১৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫