সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

২৬ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েও পড়া হলো না কুইনের

মাত্র কয়েকদিন পরই জীবনের প্রথম বিশ্ববিদ্যালয় ক্লাস। নতুন বন্ধু, নতুন পরিবেশ, নতুন স্বপ্ন—সবকিছুর জন্যই প্রস্তুত ছিলেন রাফিয়া সুলতানা কুইন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) ভর্তি হয়েছিলেন তিনি। কিন্তু সেই স্বপ্নের ক্যাম্পাসে একটি দিনও ক্লাস করা হলো না তার।

কয়েকদিন আগে হঠাৎ করে অ্যাজমা ও জ্বরে আক্রান্ত হয়ে রাজশাহীর একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ফতেপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল খালেক আহমেদের কন্যা কুইন ভোলাহাট সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পাস করে অসাধারণ ফলের মাধ্যমে দেশের ২৬টি বিশ্ববিদ্যালয়ের ২৯টি ইউনিটে ভর্তির সুযোগ পান।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটে ৪৫২তম, ‘বি’ ইউনিটে ৪৭তম এবং ‘সি’ ইউনিটে ৪৩তম হয়ে উত্তীর্ণ হন তিনি। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৮৩৯তম, জাহাঙ্গীরনগরে ৬৬তম, চট্টগ্রামে ৬২৯তম, শাহজালালে ৪০তম, খুলনায় ৬৮তম স্থানসহ গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ে ১৫৮তম স্থান অর্জন করেন এ মেধাবী শিক্ষার্থী।

তবে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে তিনি বেছে নিয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়—তার স্বপ্নের গন্তব্য। ভর্তি হয়েছিলেন আইবিএ বিভাগে, যেখানে ১৭ আগস্ট ছিল নবাগতদের প্রথম ক্লাস।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রেজাউল করিম ফেসবুকে লেখেন, একটা মৃত্যুর সংবাদ শুনে আমি ট্রমার মধ্যে চলে গেছি। এটা থেকে কিছুতেই বের হতে পারছি না। আহ্ জীবনের পথ কত ছোট, মৃত্যু কত নিকটে! রাফিয়া সুলতানা কুইন এ বছর ২০২৪-২৫ সেশনে রাবিতে আইবিএ নিয়ে ভর্তি হয়েছিল। অ্যাজমায় আক্রান্ত হয়ে মঙ্গলবার (৫ আগস্ট) থেকে আইসিইউতে ভর্তি ছিল। আর বুধবার (৬ আগস্ট) আনুমানিক ৯টার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়েছে।

তিনি আরও লিখেছেন, জীবন কত নিষ্ঠুর, ফুল ফোটার আগেই ঝরিয়ে দেয়। কত স্বপ্ন, কত উদ্দীপনা নিয়ে ক্যাম্পাস আসার কথা ছিল তার। অথচ আজ সে আর নেই। কোথাও নেই। তার স্বপ্নে নেই, বাবা-মায়ের স্বপ্ন পূরণে নেই, বাস্তবেও আর নেই।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগের পরিচালক প্রফেসর ড. শরিফুল ইসলাম বলেন, রাফিয়ার মৃত্যুর বিষয়ে বিভাগের অনেক শিক্ষার্থী আমার কাছে ফোন দিয়েছে, এরপরই আমি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। রাফিয়া আমাদের নবাগত শিক্ষার্থী ছিল। বিভাগের পক্ষ থেকে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

তিনি আরও বলেন, যদিও রাফিয়া এখনো ক্লাস শুরু করেনি, তবুও সে আমাদের শিক্ষার্থী। এ বিষয়ে বিভাগের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

২৬ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েও পড়া হলো না কুইনের

আপডেট সময় ০২:১৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫