ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

নারায়ণগঞ্জে চাঁদাবাজির অভিযোগে ২ বিএনপি নেতা আটক

নারায়ণগঞ্জে চাঁদাবাজি ও নানা অভিযোগে বিএনপি ও অঙ্গ সংগঠনের দুই শীর্ষ নেতাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আটককৃতরা হলেন- সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও তরুণ দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি টিএইচ তোফা এবং নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহ্বায়ক ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি এস এম আসলাম।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম।
এর আগে বুধবার (৬ আগস্ট) রাতে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। টিএইচ তোফাকে রাত সোয়া ১১টার দিকে আটক করা হয়। অন্যদিকে এস এম আসলামের বাড়ি নাসিক ৬নং ওয়ার্ড থেকে রাত ১১টার দিকে তাকে আটক করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, বিএনপি নেতা আসলামের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে একাধিক অভিযোগ রয়েছে। এ কারণে তাকে পুলিশ সুপার (এসপি) স্যার ডেকে নিয়েছেন।
অন্যদিকে টিএইচ তোফার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তদন্তে সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

নারায়ণগঞ্জে চাঁদাবাজির অভিযোগে ২ বিএনপি নেতা আটক

আপডেট সময় ১২:৫০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫