ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

মোহাম্মদপুরে সেনা অভিযানে দেশীয় অস্ত্র ও ককটেলসহ আটক ৪

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে ককটেল ও বিপুল দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী নয়ন ও তার ৩ সহযোগীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে মোহাম্মদপুরে সেনাবাহিনীর একটি চৌকস দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটক হওয়া ব্যক্তিরা হলেন— সন্ত্রাসী মো.নয়ন (২০) ও তার সহযোগী মো. হৃদয় (২৬), মো. মেহেদি হোসেন (২১) এবং মো. আল-আমিন (২১)।
বিষয়টি নিশ্চিত করে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা জানান, কিছুদিন আগে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় কয়েকজন সন্ত্রাসীকে দেশীয় অস্ত্র হাতে শোডাউন করতে দেখা যায়, এবং চাঁদা না দেওয়ায় এক ব্যক্তিকে কুপিয়ে আহত করতে দেখা যায়। সেই ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। ওই ঘটনার মূল হোতা ছিল নয়ন এবং তার কিশোর গ্যাং।

ওই কর্মকর্তা আরও জানান, আমরা কিছুদিন ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় সন্ত্রাসী নয়নের গতিবিধি লক্ষ্য করার চেষ্টা করছিলাম। অবশেষে বৃহস্পতিবার আমরা তার অবস্থান নির্ণয় করতে সক্ষম হই। পরে রাত আনুমানিক ৪টার দিকে অভিযান চালিয়ে প্রথমে নয়নকে আটক করি। পরে তার দেওয়া তথ্যে তার আরও ৩ সহযোগীকে আটক করা হয়। অভিযানে তাদের বিভিন্ন আস্তানা তল্লাশি করে দু’টি ককটেল বোমা ছাড়াও বেশকিছু সামুরাই, চাপাতি ও বিভিন্ন প্রকার ছুরি জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিদের আইনি ব্যবস্থা নিতে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

সেনাবাহিনীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা এলাকায় প্রভাব বিস্তার করতে লোকজনকে আহত করে, ভয় দেখিয়ে চাঁদাবাজিসহ সন্ত্রাসী কার্যক্রম চালাতেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

মোহাম্মদপুরে সেনা অভিযানে দেশীয় অস্ত্র ও ককটেলসহ আটক ৪

আপডেট সময় ১২:১৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫