🩸 রক্তদানে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো ’
📍 স্থান: মিয়ারবাজার কচুয়া, চাঁদপুর
রক্তের অভাবে যেন কেউ প্রাণ না হারায়—এই মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে মিয়ারবাজার রক্ত দান ফাউন্ডেশন নিয়মিত রক্তদান কার্যক্রম পরিচালনা করে আসছে। গতকাল সংগঠনটির উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আয়োজন করা হয়, যেখানে অর্ধশতাধিক স্বেচ্ছাসেবক রক্তদান করেন।
সংগঠনের সভাপতি বলেন, “আমরা বিশ্বাস করি, একটি তুচ্ছ রক্তদান সত্যিই একটি জীবন বাঁচাতে পারে। আমাদের মূল লক্ষ্য হলো– জরুরি সময়ে রক্তের চাহিদা মেটানো এবং সমাজে মানবিকতার বার্তা ছড়িয়ে দেওয়া।”
এই কার্যক্রমে স্থানীয় তরুণদের ব্যাপক সাড়া দেখা যায়। অনেকে প্রথমবারের মতো রক্তদান করেন এবং আগামীতেও এই কাজে যুক্ত থাকার প্রতিশ্রুতি দেন। ফাউন্ডেশনটি শুধু রক্ত সংগ্রহ নয়, বরং রক্তের গ্রুপ নির্ণয়, হিমোগ্লোবিন পরীক্ষা, এবং মেডিকেল পরামর্শের ব্যবস্থাও রেখেছিলো।
এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও এই আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, “এমন উদ্যোগ আমাদের সমাজে সচেতনতা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে। মিয়ারবাজার রক্ত দান ফাউন্ডেশন সত্যিই এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।”
উল্লেখ্য, সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই ২৪/২৪ ঘন্টাই রক্তদান সরবরাহ সেবায় নিয়োজিত রয়েছে এবং ফেসবুক ও ফোনের মাধ্যমে জরুরি রক্তচাহিদার তথ্য গ্রহণ করে দ্রুত রক্তদাতাদের সংযোগ করে থাকে।
📌 স্লোগান: “তুচ্ছ নয় রক্ত দান, বাঁচাতে পারে একটি প্রাণ।”
তারেক 























