ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

নেশার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে মারলো ছেলে

চট্টগ্রামের বাঁশখালীতে মাদকাসক্ত ছেলের হাতে দুলাল রুদ্র নামে এক ব্যক্তি খুন হয়েছেন। মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায় বাঁশখালী থানাধীন চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল গ্রামের রুদ্রপাড়ায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর স্থানীয়রা হামলাকারী তপন রুদ্রকে (২২) ধরে পুলিশে দিয়েছে। তাকে বুধবার (৬ আগস্ট) দুপুরে আদালতে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, মাদকের টাকার জন্য নিজের পিতাকে কুপিয়ে হত্যা করেছেন গ্রেফতার তপন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তপন রুদ্র বাঁশখালী মিয়ার বাজার এলাকার একটি সেলুনে কাজ করতো। কিছুদিন আগে সেটি বন্ধ হয়ে যাওয়ার পর সে বেকার হয়ে পড়ে। এরপর মাদকাসক্ত হয়ে যায়। মঙ্গলবার সন্ধ্যায় তপন তার বাবার কাছে মাদকের জন্য টাকা চায়। কিন্তু বাবা টাকা দিতে রাজি না হওয়ায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তপন ক্ষিপ্ত হয়ে একটি ধারালো দা দিয়ে দুলাল রুদ্রকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। এ ঘটনায় স্থানীয় লোকজন তপন রুদ্রকে ধরে পুলিশে সোপর্দ করে।

পরে স্থানীয়রা দুলালকে উদ্ধার করে প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। পরে সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুলাল মারা যান।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, পূর্ব চাম্বলে পিতা দুলাল রুদ্র হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তপন রুদ্রকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে বলেও জানান ওসি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

নেশার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে মারলো ছেলে

আপডেট সময় ১১:৩৬:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫