ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

হরিপুরে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক, ১৩ বাংলাদেশিকে হস্তান্তর

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটক ১৩ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে। গতকাল মঙ্গলবার রাতে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফিরিয়ে আনা হয়।

ফেরত আসাদের মধ্যে রয়েছে পাঁচজন পুরুষ, দুজন নারী ও সাতজন শিশু। তারা কাজের সন্ধানে বা অন্যান্য প্রয়োজনে অবৈধভাবে ভারতে গিয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আইনি প্রক্রিয়া শেষে আজ বুধবার (৬ আগস্ট) তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

বিজিবি সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে হরিপুর উপজেলার ৩৬২ নম্বর সীমান্ত পিলার এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ওই ১৩ বাংলাদেশি ভারতের ৮৭ বোররা বিএসএফ ব্যাটালিয়নের সদস্যদের হাতে আটক হন।

খবর পেয়ে বিজিবির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে রাতে সীমান্তের ৩৫৬ নম্বর প্রধান পিলারের কাছে দনগাঁও এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে কম্পানি কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে বিএসএফ আটক বাংলাদেশিদের বিজিবির কাছে হস্তান্তর করে।

ফেরত আসা বাংলাদেশিরা হলো রানীশংকৈল উপজেলার রাজোর গ্রামের মহেষ চন্দ্র রায় (৫৫); বালিয়াডাঙ্গী উপজেলার বেলতলা গ্রামের রব্বানি (৩৫) ও তার ছেলে রাফি (৯); একই গ্রামের মামুনুর রশিদ (৩০), তার স্ত্রী সোহানা খাতুন (২২) এবং তাদের ৩ সন্তান সাহেরা খাতুন (৬), নুর নবী (৪) ও তিন বছর বয়সী এক ছেলে; বালিয়াডাঙ্গী উপজেলার সারগা বস্তি গ্রামের মামুন (২৮), তার স্ত্রী ময়না বেগম (৩০) এবং তাদের দুই ছেলে রহমতুল্লাহ (৪) ও মোশাররফ (১২); এবং হরিপুর উপজেলার ভৈষাগজ রুহিয়া গ্রামের ওয়ালিদ (২০)।

এ বিষয়ে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল বলেন,‘গতকাল মঙ্গলবার পতাকা বৈঠক করলেও বুধবারে আমরা তাদেরকে আইনি প্রক্রিয়া শেষে জেলহাজতে পাঠিয়েছি।

এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ বলেন, আটক বাংলাদেশিরা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে গিয়েছিল বলে প্রাথমিকভাবে জানিয়েছেন।

বিএসএফের সঙ্গে যোগাযোগের মাধ্যমে পতাকা বৈঠক করে তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের হরিপুর থানায় হস্তান্তর করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

হরিপুরে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক, ১৩ বাংলাদেশিকে হস্তান্তর

আপডেট সময় ১১:০৭:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫