ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

পবিপ্রবির উপাচার্যের আইন ও ভূমি প্রশাসন অনুষদ পরিদর্শন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) মাননীয় উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম গতকাল (৬ আগষ্ট) বুধবার বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন অনুষদ এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগ পরিদর্শন করেন। তাঁর সঙ্গে উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ আব্দুল লতিফ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে মাননীয় উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম অনুষদ ও বিভাগের একাডেমিক, প্রশাসনিক এবং অবকাঠামোগত অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক উন্মুক্ত মতবিনিময় সভায় তিনি বলেন, “আইন ও ভূমি প্রশাসন অনুষদ একটি সম্ভাবনাময় একাডেমিক প্ল্যাটফর্ম। এই অনুষদ যেন সময়োপযোগী আইন শিক্ষা, গবেষণা এবং ন্যায়ের পক্ষে চিন্তাশীল নেতৃত্ব গড়ে তুলতে পারে, সে লক্ষ্যে আমাদের সকলকে একসঙ্গে কাজ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদই আমাদের সম্মিলিত উন্নয়নের অংশ, আর সেই উন্নয়নে আমি শিক্ষকদের আন্তরিকতা ও উদ্দীপনাকে অত্যন্ত উৎসাহব্যঞ্জক মনে করছি।”

তিনি আরও বলেন, “শিক্ষার মানোন্নয়ন, গবেষণার সম্প্রসারণ এবং দক্ষ মানবসম্পদ গঠনে পবিপ্রবি প্রতিনিয়ত অগ্রসরমান। সকল অনুষদ ও বিভাগসমূহের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও উদ্ভাবনী চেতনা গড়ে উঠলেই আমরা একটি গ্লোবাল অ্যাকাডেমিক প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করতে পারব।”

অনুষদের ডিন অধ্যাপক মোঃ জামাল হোসেন উপাচার্য মহোদয়কে স্বাগত জানিয়ে অনুষদের একাডেমিক অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। আইন ও ভূমি প্রশাসন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ আব্দুর রহিম, সহকারী অধ্যাপক মোঃ রেজাউল ইসলাম মাসুম,
মোঃ রহমত সরকার, সহকারী অধ্যাপক সৌদ বিন আলম এবং প্রভাষক আমিনা সরোয়ারসহ বিভাগের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীরা এসময় উপস্থিত ছিলেন।

এই সৌজন্য পরিদর্শনে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের মধ্যে এক নতুন আশাবাদ, অনুপ্রেরণা ও উদ্দীপনার সঞ্চার হয়। মতবিনিময় সভায় উপাচার্য মহোদয়ের দূরদর্শী দিকনির্দেশনা সকলকে ভবিষ্যতের একাডেমিক ও গবেষণা অভিযাত্রায় নব উদ্যমে পথচলার অনুপ্রেরণা জোগায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

পবিপ্রবির উপাচার্যের আইন ও ভূমি প্রশাসন অনুষদ পরিদর্শন

আপডেট সময় ১১:০০:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫