রংপুরের খ্যাতিমান সমাজ সেবক ও সংগঠক,মহান মুক্তিযুদ্ধের অন্যতম বীর মুক্তিযোদ্ধা রংপুরের আকবর হোসেন মৃত্যু বরণ করেছেন। বুধবার ৬ই আগষ্ট সকাল ১০ টায় রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বিকাল ৪ টায় শ্রদ্ধা নিবেদন এর জন্য তার মরদেহ নেয়া হয় লায়ন্স স্কুল এন্ড কলেজ মাঠে। এবং পাবলিক লাইব্রেরী মাঠে বিকেল ৪.৩০ মিনিটে ফুলেল শ্রদ্ধা নিবেদন ও গার্ড অব অনার দেয়া শেষে প্রথম জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।
তার মুখখানি শেষ বারের মত দেখার জন্য পরম শুভাকাঙ্ক্ষী, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক ও বিভিন্ন পেশাজীবী মানুষদের ঢল নেমে আসে। এরপর
বাদ মাগরিব নীলকন্ঠ সোটাপীর মাজার এলাকায় দ্বিতীয় জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন কার্য সম্পুর্ন করা হয়।
মরহুম বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন ১৯৫৩ সালের ৩০শে সেপ্টেম্বর রংপুর নগরীর ১৯ নং ওয়ার্ডের নীলকন্ঠ গ্রামের মৃত নছর উদ্দিন ও আলিফজান বিবি দম্পতির পরিবারে জন্ম গ্রহণ করেন।
মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭২ বছর। মহান মুক্তিযুদ্ধের সময় বাঙ্গালী জাতির উপর পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম নির্যাতন নিপীড়ন ও নৈরাজ্য’র বিরুদ্ধে রুখে দাঁড়ান রংপুরের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন।
সেই সময়ে পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত-স্বাধীন করাই ছিল আকবর হোসেন এর মুল লক্ষ্য।
বৃহত্তর রংপুর অঞ্চলের ৬ নম্বর সেক্টর কমান্ডার এম.খাদেমুল বাশার এর দিক নির্দেশনা ও কোম্পানি কমান্ডার শহীদ আনজারুল ইসলাম এর নেতৃত্ব “হিট এন্ড রান” পদ্ধতিতে
অসংখ্য গেরিলা যুদ্ধ ও সম্মুখ যুদ্ধসহ ব্রিজ-কালভার্ট-ও বিওপি ক্যাম্প ধ্বংসে নিয়োজিত ছিলেন।
এবং স্বাধীনতা অর্জনের পর যুদ্ধবিধ্বস্ত দেশকে কিভাবে ঢেলে সাজানো যায় সে-বিষয়ে ছিল তার অগ্রণী ভূমিকা।
স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি ছিলেন জাতীয় ও আঞ্চলিক গুরুত্বপূর্ণ সংগঠনের নেতৃত্বে। সাংবাদিকতা করেছেন দীর্ঘদিন। মুক্তিযোদ্ধা আকবর হোসেন রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে ১৯৮২–৮৩ সালে দায়িত্বে ছিলেন।
তার হাত দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ গঠন সু শাসন জন্য নাগরিক (সুজন) রংপুর জেলার সভাপতি ও দুর্নীতি প্রতিরোধ কমিটির জেলার সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও তিনি রংপুরের রঙ্গপুর সাহিত্য পরিষদ এর প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক যুগের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এর দায়িত্ব পালনসহ লায়ন্স ক্লাব এর সভাপতি’র দায়িত্ব পালন করে ছিলেন।
তাছাড়াও অন্যান্য সামাজিক সংগঠনসহ প্রতিবন্ধীদের জীবন মান উন্নয়নে ব্যাপক কাজ করে প্রতিবন্ধী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি নির্বাচিত হয়ে ছিলেন। খ্যাতিমান সমাজসেবক,সংগঠক ও মানবিক কাজে আজীবন সক্রিয় থাকা রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন মৃত্যুতে রংপুরবাসী গভীর শোক প্রকাশ করেছেন।
সংবাদ শিরোনাম ::
রংপুরের খ্যাতিমান সমাজসেবক রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন আর নেই
-
মোঃ রাকিবুল হাসান, স্টাফ রিপোর্টার - আপডেট সময় ০৮:৫৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
- ৬৪৫ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ





















