ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ২ বনদস্যু আটক

বাংলাদেশ কোস্ট গার্ডের এক বিশেষ অভিযানে সুন্দরবনের কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর দুই সহযোগীকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়েছে। আজ বুধবার (৬ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
আটককৃতরা হলেন- খুলনার পাইকগাছা থানার বাসিন্দা মো. বাদশা গাজী (৪৫) ও মেহেদী হাসান (২৭)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে ডাকাত আসাবুর বাহিনীর সঙ্গে যুক্ত থেকে অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য রসদ সরবরাহ করে আসছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে, গতকাল ডাকাত আসাবুর বাহিনীর সদস্যরা ডাকাতির উদ্দেশ্যে সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন শরবতখালী এলাকায় অবস্থান নেবে। এরই প্রেক্ষিতে কোস্ট গার্ড বেইস মোংলার একটি আভিযানিক দল মঙ্গলবার বিকেল ৫টায় ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্ট গার্ড সদস্যরা আত্মসমর্পণের আহ্বানে ২ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। পরে ৩টি একনলা বন্দুক, ১০ রাউন্ড তাজা কার্তুজ, ৫ রাউন্ড ফাঁকা কার্তুজ এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামসহ দুই ডাকাতকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ২ বনদস্যু আটক

আপডেট সময় ০৮:০২:৪৩ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫