আওতাধীন দপ্তর ও সংস্থার কার্যক্রম দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে করতে নতুন ঠিকাদার তালিকাভুক্তির উদ্যোগ নিতে হবে, বলছে মন্ত্রণালয়।
গৃহায়ন ও গণপূর্তের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থায় ঠিকাদারি প্রতিষ্ঠান তালিকাভুক্তির ক্ষেত্রে কোনো ধরনের ‘ক্যাটাগরি’ রাখা যাবে না।
রোববার এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানিয়ে মন্ত্রণালয় বলছে, এসব সংস্থার ক্রয় ও সেবা কার্যক্রম দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে করতে নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান তালিকাভুক্তির উদ্যোগ নিতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, নগর উন্নয়ন অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, স্থাপত্য অধিদপ্তর, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, এইচবিআরআই, সরকারি আবাসন পরিদপ্তর ও অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তরকে এ নির্দেশনা মেনে চলতে হবে।
এ সংক্রান্ত চিঠিতে মন্ত্রণালয় বলেছে, ঠিকাদারি প্রতিষ্ঠান তালিকাভুক্তির ক্ষেত্রে ক্যাটাগরি (যেমন ‘এ’, ‘বি‘, ‘সি’) ক্যাটাগরি রাখা যাবে না। এর পরিবর্তে পিপিআর-২০০৮ অনুযায়ী কার্যক্রম চালাতে হবে।
নিজস্ব প্রতিবেদক : 




















