ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

সাবেক মন্ত্রী বীর বাহাদুর ও তার স্ত্রীর নামে মামলা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী বীর বাহাদুর ও তার স্ত্রী মে হ্লা প্রুর নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (৩ আগস্ট) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার বিষয়টি জানিয়েছেন। প্রথম মামলায় বীর বাহাদুরের বিরুদ্ধে ৯ কোটি ১৭ লাখ ৮৬ হাজার ৪৬৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ১৩ টি ব্যাংক হিসেবে ৫৮ কোটি ৪০ লাখ ৮৩ হাজার ৫০৭ টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। দ্বিতীয় মামলায় বীর বাহাদুর ছাড়া তার স্ত্রীও আসামি হয়েছেন। মে হ্লা প্রুর বিরুদ্ধে ৩ কোটি ৩৫ লাখ ৯৪ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৬টি ব্যাংক হিসাবে ১৫ কোটি ৫৮ লাখ ৮১ হাজার ৮১৪ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। ক্ষমতার পট পরিবর্তনের পর এই সংসদ সদস্যর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে বীর বাহাদুর তার স্ত্রী মে হ্লা প্রু ও তাদের সন্তান উ সিং হাই, থোওয়াই শৈ ওয়াং এবং ম্যা ম্যা খিং ভেনাসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে আদালত।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

সাবেক মন্ত্রী বীর বাহাদুর ও তার স্ত্রীর নামে মামলা

আপডেট সময় ০৬:৩১:০২ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫