ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

রাজনৈতিক কর্মসূচি ঘিরে রাজধানীজুড়ে যানজট

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার এমনিতেই রাজধানীর সড়কগুলোতে গাড়ির চাপ বেশি থাকে। এর মধ্যে আজ ছাত্রদল ও এনসিপির সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে শাহবাগ ও শহীদ মিনারে। আছে সোহরাওয়ার্দীতে সাইমুম শিল্পীগোষ্ঠীর কর্মসূচিও। ছাত্রদলের কর্মসূচিতে অংশ নিতে ইতোমধ্যে আসতে শুরু করেছেন হাজার হাজার নেতাকর্মী। এর প্রভাবে বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে যানজট।
রোববার (৩ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর শাহবাগ, ফার্মগেট, পল্টন, সায়েন্স ল্যাব ও শ্যামলী এলাকা ঘুরে সড়কে যানজটের চিত্র দেখা গেছে।

জানা গেছে, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে আজ ছাত্রদলের উদ্যোগে শাহবাগে ‘ছাত্র সমাবেশ’ এবং এনসিপির উদ্যোগে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসমাবেশ আয়োজন করা হয়েছে। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানে ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠান করছে সাইমুম শিল্পীগোষ্ঠী।
এসব রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে হাজার হাজার নেতাকর্মী সমাবেশস্থলের দিকে যাচ্ছেন। ফলে রাজধানীর সড়কগুলোতে গাড়ির পাশাপাশি মানুষেরও বাড়তি চাপ তৈরি হয়েছে।

এছাড়া আজ অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি/সমমান এবং বিসিএস পরীক্ষা। এর প্রভাবও পড়েছে সড়কে। ফলে বিভিন্ন স্থানে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। এতে বিপাকে পড়েছেন নগরবাসী। কোথাও কোথাও দেখা দিয়েছে গণপরিবহন সংকটও।

ফার্মগেটে দাঁড়িয়ে থাকা যাত্রী রবিউল সরকার বলেন, বিমানবন্দর যাব বলে গাড়ির জন্য দাঁড়িয়ে আছি। বাস আসে কিন্তু বাসে পা রাখার জায়গা নেই। রাস্তায় যানজট গাড়িও নড়ছে না। এর মধ্যে আবার তীব্র গরম। সব মিলিয়ে চরম ভোগান্তির মুখে পড়লাম।

শ্যামলীতে যানজটে অপেক্ষমাণ সিএনজিচালক বিপুল বিশ্বাস বলেন, গাড়ি সামনের দিকে যাচ্ছে না। প্রচুর যানজট। এমনিতেই রোববার যানজট একটু বেশি থাকে। তবে আজ আরও বেশি। আধা ঘণ্টার বেশি দাঁড়িয়ে আছি এক জায়গায়। বিকল্প কোনো রাস্তা পাচ্ছি না গাড়ি নিয়ে বের হওয়ার। আজ রাস্তায় অনেক ভোগান্তি হবে সবার।

ঠিকানা পরিবহনের চালক সিদ্দিক মিয়া বলেন, আমিন বাজারের ওই পাশে জ্যাম পাইনি। তবে আমিন বাজার পার হয়ে তারপর থেকে জ্যাম পেয়েছি।
দুই দলের সমাবেশ ঘিরে রাজধানীতে যান চলাচল নিয়ন্ত্রণের কথা আগে থেকে জানিয়েছিল ডিএমপি। গতকাল শনিবার ডিএমপির এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার ছাত্রদলের উদ্যোগে শাহবাগ মোড়ে ‘ছাত্র সমাবেশ’, এনসিপির উদ্যোগে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসমাবেশ এবং সাইমুম শিল্পী-গোষ্ঠীর উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠান উপলক্ষ্যে এসব এলাকায় যান চলাচল সীমিত থাকবে। তাই সমাবেশ চলাকালীন সময় বিকল্প পথ ব্যবহার করতে অনুরোধ করা হলো।

ডাইভারশন পয়েন্ট এবং বিকল্প সড়ক

হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় : সোনারগাঁও সিগন্যাল/বাংলামোটর ক্রসিং হয়ে উত্তর দিক থেকে আগত যানবাহনগুলো হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং এ সোজা শাহবাগের দিকে না গিয়ে বামে মোড় নিয়ে হেয়ার রোড/মিন্টু রোড হয়ে যাতায়াত করবে।

কাটাবন মোড় : সায়েন্সল্যাব ক্রসিং হয়ে পশ্চিম দিক থেকে আগত যানবাহনগুলো কাটাবন মোড় থেকে শাহবাগের দিকে না গিয়ে ডানে মোড় নিয়ে নীলক্ষেত/পলাশী হয়ে অথবা কাটাবন মোড় থেকে বামে মোড় নিয়ে সোনারগাঁও (হাতিরপুল) রোড হয়ে বাংলামোটর লিংক রোড দিয়ে চলাচল করবে।

মৎস্য ভবন মোড় : হাইকোর্ট/কদম ফোয়ারা ক্রসিং হয়ে আগত যানবাহনগুলো মৎস্য ভবন থেকে শাহবাগের দিকে না গিয়ে সোজা হেয়ার রোড/শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি (মগবাজার রোড) হয়ে চলাচল করবে।

অপরদিকে কাকরাইল মসজিদ ক্রসিং হয়ে উত্তর দিক থেকে আগত যানবাহন মৎস্যভবন ক্রসিং থেকে শাহবাগের দিকে না গিয়ে সোজা হাইকোর্ট হয়ে গুলিস্তান/ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে চলাচল করবে।

টিএসসি/রাজু ভাস্কর্য : নীলক্ষেত ক্রসিং/দোয়েল চত্বর ক্রসিং থেকে আসা যানবাহন টিএসটি/রাজু ভাস্কর্য ক্রসিংয়ে এসে শাহবাগের দিকে না গিয়ে দোয়েল চত্বর/নীলক্ষেত ক্রসিং হয়ে চলাচল করবে।

এছাড়া শহীদ মিনার সংলগ্ন সড়ক এবং সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশ পথ যথাসম্ভব পরিহার করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

রাজনৈতিক কর্মসূচি ঘিরে রাজধানীজুড়ে যানজট

আপডেট সময় ০১:৫৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫