ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভূমধ্যসাগরে ভাসতে থাকা নৌকা থেকে ২৯ বাংলাদেশি উদ্ধার, ১০ জনের মৃত্যু সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

মাইলস্টোন ট্রাজেডি : ছাড়পত্র পেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শ্রেয়া

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শ্রেয়া ঘোষ (৮) নামের এক শিক্ষার্থীকে ছাড়পত্র দিয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটের কর্তৃপক্ষ। শ্রেয়া মাইলস্টোন স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ঘটনা এখন পর্যন্ত মোট ৯ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
শনিবার (২ আগস্ট) বিকেলের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, ওই শিশুর শারীরিক অবস্থা উন্নতি হওয়ায় তাকে আজকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আমাদের ইনস্টিটিউট থেকে এখন পর্যন্ত মোট ৯ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে আমাদের এখানে ২৮ জনের চিকিৎসা চলছে। তাদের সবার শারীরিক অবস্থা উন্নতির দিকে রয়েছে। আমরা আশা করছি অন্যান্য যারা আমাদের এখানে ভর্তি আছেন তারাও সুস্থ হয়ে শিগগিরই বাড়ি ফিরতে পারবেন। যাদের ছাড়পত্র দেওয়া হচ্ছে, তারা পরে বার্ন ইনস্টিটিউটে এসে চিকিৎসা গ্রহণ করতে পারবে এবং প্রয়োজনে অপারেশনও করাতে পারবে।
উল্লেখ্য, গত ২১ জুলাই দুপুরে উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জন নিহতের তথ্য পাওয়া গেছে। আহত হয়েছে প্রায় শতাধিক। নিহতদের অধিকাংশই মাইলস্টোনের শিক্ষার্থী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভূমধ্যসাগরে ভাসতে থাকা নৌকা থেকে ২৯ বাংলাদেশি উদ্ধার, ১০ জনের মৃত্যু

মাইলস্টোন ট্রাজেডি : ছাড়পত্র পেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শ্রেয়া

আপডেট সময় ০৯:১২:১৮ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫