ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভূমধ্যসাগরে ভাসতে থাকা নৌকা থেকে ২৯ বাংলাদেশি উদ্ধার, ১০ জনের মৃত্যু সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

রাজবাড়ীতে বজ্রপাতে দুইজ‌নের মৃত্যু

রাজবাড়ীর পাংশা উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। শ‌নিবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া বিলে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপ‌জেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের নজিম উদ্দিনের স্ত্রী আনোয়ারা বেগম (৪০) এবং একই গ্রামের মৃত আরিফ মোল্লার ছেলে তামিম (১৫)।

স্থানীয়রা জানান, আনোয়ারা বেগম ও তামিম পাট ধোয়ার কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ বিকেলে প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে তারা বিলের মধ্যে অবস্থান করছিলেন। এ সময় বজ্রপাত হলে দুজনেই ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সন্ধ‌্যা সা‌ড়ে ৬টার দি‌কে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এবাদত হোসেন বলেন, দুজনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বজ্রাঘাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে।

পাংশা উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা এসএম আবু দারদা ব‌লেন, আজ সন্ধ‌্যার আগে হাবাসপুরে বজ্রপা‌তে দুজন মারা গি‌য়ে‌ছে। তারা কৃ‌ষি শ্রমিক। তা‌দের প‌রিবার‌কে উপ‌জেলা প্রশাস‌নের পক্ষ থে‌কে মান‌বিক সহ‌যোগিতা করা হ‌বে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারে চলছে আহাজারি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভূমধ্যসাগরে ভাসতে থাকা নৌকা থেকে ২৯ বাংলাদেশি উদ্ধার, ১০ জনের মৃত্যু

রাজবাড়ীতে বজ্রপাতে দুইজ‌নের মৃত্যু

আপডেট সময় ০৯:০৫:৪১ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫