ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কচুয়ায় দেড় কিলোমিটার সড়ক বেহাল: ঝুঁকিতে ২৫০ শিক্ষার্থী, দুর্ভোগে হাজারো মানুষ রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী গোপালগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় আওয়ামী লীগ নেতা  নগর গুলিস্তান স্টপওভার বাস-মিনিবাস টার্মিনাল শ্রমিক পরিচালনা কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজায় ধসে পড়া ভবনের নিচ থেকে ১৯ মরদেহ উদ্ধার দাম বাড়ানোর পর দেশে আজ সোনার ভরি কত? কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী বেরোবির শিক্ষার্থীদের ‘দরিচা’, বিহারি নারীদের দক্ষতায় খুলছে সম্ভাবনার নতুন জানালা সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম

রাজনীতি নামক অভিশাপ থেকে আমাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করো

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৪:০০:৩৫ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • ৭২৯ বার পড়া হয়েছে

গত জুলাইয়ে আন্দোলনে ছাত্রদের পক্ষে সরব ছিলেন অভিনেত্রী শবনম ফারিয়া। এ কারণে আওয়ামী লীগের রোষানলে পড়তে হয়েছিল তাকে। তবুও ফারিয়া চুপ থাকেননি। সমসাময়িক বিভিন্ন ইস্যুতে কথা বলে নিজের অবস্থান স্পষ্ট করেছেন, নতুন বাংলাদেশ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।

তবে সম্প্রতি দেশের বর্তমান সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা নিয়ে হতাশা শোনা গেল অভিনেত্রীর কণ্ঠে। এক ফেসবুক স্ট্যাটাসে আক্ষেপ প্রকাশ করেই ফারিয়া বলেছেন, ‘এমন এক দেশে জন্ম, কার কাছে বিচার দেবো, জানি না।’

অভিনেত্রী তার স্ট্যাটাসে উল্লেখ করেন, ‘এক পার্টির বড়রা টাকা মেরে ভাগছে, ছোটরা অনলাইনে জুলাইকে অপমান করে সেই শোক কমায়। আর বাকিরা চাঁদাবাজি/ডোনেশন/হাদিয়া নিয়ে কামড়া-কামড়ি করে পারাপারের রাস্তা ঠিকঠাক করে!’

নিজেকে সাধারণ জনগণের প্রতিনিধি হিসেবে উল্লেখ করে শবনম ফারিয়া আরও লেখেন, ‘মাঝখানে আমরা সাধারণ মানুষ, নীরব দর্শক হয়ে রঙিন তামাশা দেখি।’

তিনি আক্ষেপ করে বলেন, ‘কিছু বললেই এক পক্ষ বলে, ‘ডলার খেয়েছেন, লাল স্বাধীনতা কেমন লাগে?’ আর অন্য পক্ষ বলে, ‘ফ্যাসিস্ট সরকারের দোসর! ১৬ বছর কিছু বলেননি কেন!!!’

শবনম ফারিয়ার এই পোস্টে ধরা পড়েছে নাগরিক হতাশা ও রাষ্ট্রীয় সংকটের প্রতিফলন। স্ট্যাটাসের একাংশে তিনি বাংলাদেশের পাসপোর্ট সংকটের দিকটিও তুলে ধরে বলেন, ‘এই সবুজ পাসপোর্টে কেউ ভিসাও দিচ্ছে না! কই যাবো আমরা?’

শেষে দেশের ভবিষ্যৎ ও রাজনীতি প্রসঙ্গে আল্লাহর কাছে প্রার্থনা জানিয়ে তিনি লেখেন, ‘হে আল্লাহ, রাজনীতি নামক এই অভিশাপ থেকে আমাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করো। আমিন।’

ফারিয়ার এই পোস্টে একজন মন্তব্য করেন, এটাই তো ছেয়েচিলেন আপনারা! সুন্দর একটা দেশকে পানিতে নামাইয়া এখন নাটক করেন। ও আপনি তো নাটকেরই লোক, আপনাদের দ্বারাই মানায়! চালিয়ে যান। এখন আমাদের সামনের পথ ক্লিয়ার। চোখে শুধু ধান্ধা দেখি।

সেই মন্তব্যের জবাবে ফারিয়া বলেন, আপনাদের বড়দের চুরি চোট্টামি একটু কম করলে, আর জুলাইয়ে পোলাপানদের গুলি না করলে আমাদের এতো কিছু করতে হতো না!

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় দেড় কিলোমিটার সড়ক বেহাল: ঝুঁকিতে ২৫০ শিক্ষার্থী, দুর্ভোগে হাজারো মানুষ

রাজনীতি নামক অভিশাপ থেকে আমাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করো

আপডেট সময় ০৪:০০:৩৫ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫