সংবাদ শিরোনাম ::
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বুটেক্স ভিসি জুলহাসের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও সিন্ডিকেট নিয়ন্ত্রণের অভিযোগ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সুমাইয়া রাতির অসাধারণ সাফল্য মেসির সঙ্গে গোলের লড়াই নিয়ে ভাবেন না এমবাপে বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী রোহিঙ্গা ও স্থানীয় উন্নয়নে অস্ট্রেলিয়ার ১৩৭ কোটি সহায়তা সুগন্ধা নদীর ওপর সেতু নির্মাণে নতুন আশার আলো, পরিদর্শনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে বিশেষ ট্রাফিক নির্দেশনা চুয়াডাঙ্গায় মিলল জয় বাংলা লেখা ‘বোমা’ আতঙ্কে স্থানীয়রা কালিয়াকৈরে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

২৯টি দলের অডিট রিপোর্ট জমা ইসিতে, সময় চেয়েছে ১০টি

নির্ধারিত সময়ে সময়ে বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতসহ ২৯টি নিবন্ধিত রাজনৈতিক দল নির্ধারিত সময়ে ২০২৪ পঞ্জিকা বছরের অডিট রিপোর্ট জমা দিয়েছে নির্বাচন কমিশনে (ইসি)।

বৃহস্পতিবার (৩১ জুলাই) ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম এ তথ্য জানান। প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে পঞ্জিকা বছরের দলের আয়-ব্যয়ের নিরীক্ষিত প্রতিবেদন জমা দেওয়ার বাধ্যবাধতকা রয়েছে। বর্তমানে ইসিতে ৫০টি দল নিবন্ধিত রয়েছে।

ইসির জনসংযোগ কর্মকর্তা জানান, এবার ২৯টি দল বৃহস্পতিবারের মধ্যে অডিট রিপোর্ট জমা দিয়েছে; ১০টি দল সময় বাড়ানোর আবেদন করেছে। আর ১১টি দল নির্ধারিত সময়ে বার্ষিক প্রতিবেদন জমা দেয়নি। সাধারণত দলের আবেদনের পরিপ্রেক্ষিতে সময় বাড়ানোর নজির রয়েছে।

যারা নির্ধারিত সময়ে জমা দেয়নি এবং দলগুলোর সময় বাড়ানোর আবেদনের বিষয়টি কমিশন সভায় উপস্থাপন করা হলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। টানা তিন বছর অডিট রিপোর্ট জমা না দিলে নিবন্ধন বাতিলের ক্ষমতা রয়েছে ইসি।

একযুগের মাথায় এবার আদালতের আদেশে জামায়াতের নিবন্ধন পুনর্বহাল হয়েছে, তাই দলটিকেও অডিট রিপোর্ট জমা দিতে হয়েছে। আর প্রথমবারের মতো আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় অডিট রিপোর্ট জমা দেওয়ার বাধ্যবাধকতার মধ্যে ছিল না দলটি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী

২৯টি দলের অডিট রিপোর্ট জমা ইসিতে, সময় চেয়েছে ১০টি

আপডেট সময় ০৭:৫৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫