ঢাকা ০২:৩২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিজি রেজওয়ানুর রহমানের বিরুদ্ধে লুটপাট-অনিয়মের অভিযোগ জুলাই আন্দোলনের বিরুদ্ধে মিছিলে নেতৃত্ব দিয়েও বহাল কৃষি কর্মকর্তা তালহা জুবাাইর বিআরটিসির অকেজো বাস মেরামতে ‘অলৌকিক’ ব্যয়, ৩.৮৫ লাখ থেকে বেড়ে ৩২ লাখ! একটি ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে দেশ গড়ছে সরকার : রিজভী চন্দ্রগঞ্জ উপজেলা সদর দপ্তর কমপ্লেক্স স্থাপনে ৩০ দিনের মধ্যে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের ফায়ার সার্ভিসের ফাইটারদের পদোন্নতির জট খুলছে: ১২তম থেকে ১০ম গ্রেডে উন্নীত করার উদ্যোগ চিলমারী নৌ-বন্দরে বিআইডব্লিউটিএ কর্মকর্তার চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগ সফটওয়্যার বদলের আড়ালে রংপুর সিটি করপোরেশনে ৫০ কোটি টাকা লুট ৪ বিভাগে ভারি বৃষ্টির সতর্কতা জারি, ভূমিধসের আশঙ্কা সরকারি বিদ্যুৎকেন্দ্র ২৬ দিন ধরে বন্ধ, পরিচালক বললেন ‘ড. ইউনূসের দোষ’

প্রবাসীদের ভোটার কার্যক্রমে জাপান যাচ্ছেন ইসি সচিব আখতার

প্রবাসীদের ভোটার কার্যক্রম শুরু করতে আগামী ১৯ আগস্ট জাপানের টোকিও যাচ্ছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তার এই সফর মূলত টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সরঞ্জাম/সিস্টেম স্থাপন তত্ত্বাবধান, কর্মীদের প্রশিক্ষণ নিশ্চিতকরণ এবং ভোটার নিবন্ধন প্রক্রিয়া ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার সঙ্গে সর্ম্পকিত।
নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব এম. মাজহারুল ইসলাম সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আখতার আহমেদ ১৭ আগস্ট ঢাকা ত্যাগ করবেন এবং ২৩ আগস্ট দেশে ফিরবেন। তার এই সফরের সম্পূর্ণ সময়কাল এবং ভ্রমণ ও পরিবহনের জন্য ব্যয় করা সময় কর্তব্যরত সময় হিসেবে গণ্য হবে।

এই সফরের সমস্ত খরচ নির্বাচন কমিশন সচিবালয়ের আইডিইএ প্রকল্প (পর্যায়-২) বহন করবে বলে জানানো হয়েছে। তবে কর্মকর্তা কেবল স্থানীয় মুদ্রায় তার বেতন ও ভাতা গ্রহণ করবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিজি রেজওয়ানুর রহমানের বিরুদ্ধে লুটপাট-অনিয়মের অভিযোগ

প্রবাসীদের ভোটার কার্যক্রমে জাপান যাচ্ছেন ইসি সচিব আখতার

আপডেট সময় ০১:৫৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫