ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার জনাব এইচ ই এম রিয়াজ হামিদুল্লাহ ২৯ জুলাই মঙ্গলবার তামাবিল স্থলবন্দর পরিদর্শন করেন। এ সময় তাকে সঙ্গ দেন গুয়াহাটিতে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার জনাব রুহুল আমিন ও অন্যান্য কর্মকর্তারা।
পরিদর্শন শেষে স্থলবন্দরের হল রুমে স্ট্রেক হোল্ডারদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন হাই কমিশনার। এতে তামাবিল ডাউকি স্থলবন্দরের মাধ্যমে আমদানি রপ্তানি প্রক্রিয়ার বর্তমান চ্যালেঞ্জ শুল্ক সংক্রান্ত জটিলতা ও বাণিজ্যিক সুযোগ সুবিধা নিয়ে আলোচনা হয়। ব্যবসায়ী প্রতিনিধিরা বাংলাদেশি রপ্তানিকারক ও আমদানিকারকদের জন্য দ্রুততম সময়ে বিজনেস ভিসা চালুর জোরালো দাবি তুলে ধরেন। এ বিষয়ে হাই কমিশনার দ্রুত সমাধানের আশ্বাস দেন এবং উভয় দেশের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কার্যকর উদ্যোগের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার জনাব রতন কুমার অধিকারী বিজিবি সিলেট সেক্টরের সহকারী পরিচালক লে. কর্নেল মুয়ীদ তামাবিল পাথর আমদানিকারক গ্রুপের প্রতিনিধিবৃন্দ বাংলাদেশ কাস্টমস ও স্থলবন্দর কর্তৃপক্ষের কর্মকর্তাসহ স্থানীয় বাণিজ্যিক নেতারা।
সভার মূল বিষয়বস্তু ভারত-বাংলাদেশ স্থলবন্দরের মাধ্যমে পণ্য চলাচল ত্বরান্বিতকরণ ।আমদানি-রপ্তানিতে শুল্ক ও অশুল্ক বাধা কমানোর উদ্যোগ। ব্যবসায়ীদের জন্য আলাদা বিজনেস ভিসা প্রক্রিয়া চালুর প্রস্তাবনা।দুদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ।তামাবিল-ডাউকি করিডোরের ভূমিকা।
নিজস্ব প্রতিবেদক : 






















