ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরের লালপুরে আপন ভাইদের হামলায় রক্তাক্ত স্বামী, থানায় অভিযোগ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ বিসিএস প্রশ্নফাঁস মামলায় আদালতে জামিন নিতে এসে কারাগারে পিএসসি কর্মকর্তা বাংলাদেশ নিয়ে জাতিসংঘের সতর্কতা প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে কাঠামোগত রূপান্তর ঘটাতে হবে: তথ্যমন্ত্রী গত ১৭ বছর শিক্ষা ব্যবস্থায় ধস নেমেছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নেইমারের সঙ্গে হাত মেলালেন না মেন্দেস, পুরোনো দ্বন্দ্ব নতুন করে আলোচনায় আবারও বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম মাতৃত্বকালীন মাসিক ভাতা কত? পাবেন যারা মদের কারখানার ড্রেন খুঁড়ে মিলল ১২৭ কোটি টাকার সোনা

শিক্ষার্থীদের মনোবল ফেরাতে মাইলস্টোনে চালু হলো ‘কাউন্সেলিং সেবা’

রাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে সাম্প্রতিক মর্মান্তিক যুদ্ধবিমান দুর্ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে গভীর মানসিক সংকট। এই প্রেক্ষাপটে তাদের মানসিক আঘাত কমাতে কলেজ কর্তৃপক্ষ বিশেষ কাউন্সেলিং সেবা চালু করেছে। এই কাউন্সেলিং ইউনিটে প্রশিক্ষিত মনোরোগ বিশেষজ্ঞ ও অভিজ্ঞ কাউন্সেলররা শিক্ষার্থীদের সেবা দিচ্ছেন। একইসঙ্গে বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকেও করা হয়েছে চিকিৎসা ক্যাম্প।
মঙ্গলবার (২৯ জুলাই) প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল ঢাকা পোস্টকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, কলেজ ক্যাম্পাসে সাম্প্রতিক মর্মান্তিক দুর্ঘটনার পর মানসিকভাবে বিপর্যস্ত শিক্ষার্থীদের সহায়তা করতে কলেজ কর্তৃপক্ষ এই বিশেষ কাউন্সেলিং সেবা চালু করেছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই সেবা পাওয়া যাবে। কলেজ ভবনের নির্ধারিত স্থানে প্রশিক্ষিত কাউন্সেলরদের মাধ্যমে মানসিক সহায়তা দেওয়া হচ্ছে। যেসব শিক্ষার্থী দুর্ঘটনার পর থেকে আতঙ্ক, ঘুমের সমস্যা বা মানসিক চাপ অনুভব করছেন, তারা সরাসরি এই সেবা গ্রহণ করতে পারছেন।
এছাড়া, দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসাসেবা দিতে বাংলাদেশ বিমান বাহিনী কলেজ প্রাঙ্গণে একটি অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন করেছে। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই ক্যাম্প চালু থাকবে।

শাহ বুলবুল বলেন, আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করছি। কাউন্সেলিং ও চিকিৎসাসেবার পাশাপাশি প্রশাসনিকভাবেও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।

অন্যদিকে, বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্ত উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ক্লাস শুরু আরও এক দফা পিছিয়েছে। শিক্ষার্থীদের মানসিক অবস্থা বিবেচনায় নিয়ে ছুটি বাড়িয়ে আগামী ২ আগস্ট (শনিবার) পর্যন্ত সব ধরনের শিক্ষা কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

সংশ্লিষ্টরা জানান, পরিস্থিতি বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত। তাদের সুরক্ষা ও মানসিক স্থিতি পুনঃস্থাপনই আমাদের মূল লক্ষ্য। তাই আবার ছুটি বাড়ানো হয়েছে। তবে ছুটির মধ্যেও প্রতিষ্ঠানটির প্রশাসনিক কার্যক্রম চালু থাকবে।

বিষয়টি নিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম বলেন, আমাদের দিয়াবাড়ি ক্যাম্পাস আগামী ২ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। তবে অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। তারা ধীরে ধীরে স্বাভাবিক পরিবেশে ফিরতে প্রস্তুত হচ্ছেন। সবকিছু ঠিক থাকলে দ্রুতই ক্লাস শুরুর সিদ্ধান্ত নিতে পারব।

গত ২১ জুলাই দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজের একটি ভবনের ওপর বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। ভয়াবহ এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩৩ জন নিহত এবং দেড় শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক আহত হয়েছেন।

ঘটনার পরদিনই কলেজে তিন দিনের ছুটি ঘোষণা করা হয়। এরপর দ্বিতীয় দফায় ২৭ জুলাই পর্যন্ত ও তৃতীয় দফায় ছুটি বাড়িয়ে তা আগামী শনিবার পর্যন্ত করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাটোরের লালপুরে আপন ভাইদের হামলায় রক্তাক্ত স্বামী, থানায় অভিযোগ

শিক্ষার্থীদের মনোবল ফেরাতে মাইলস্টোনে চালু হলো ‘কাউন্সেলিং সেবা’

আপডেট সময় ১২:১৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫