ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেইমারের সঙ্গে হাত মেলালেন না মেন্দেস, পুরোনো দ্বন্দ্ব নতুন করে আলোচনায় আবারও বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম মাতৃত্বকালীন মাসিক ভাতা কত? পাবেন যারা মদের কারখানার ড্রেন খুঁড়ে মিলল ১২৭ কোটি টাকার সোনা প্রাডো গাড়িতে ১৫ কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ২ যুবক তিস্তা নিয়ে বিগত সরকার কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদমন্ত্রী আল্লাহর ওপর ভরসা করি, কোনো চালাকির কাছে নয়: ট্রাইব্যুনালে পলক ঢাকা শিক্ষা বোর্ড নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসকে কারণ দর্শানোর নোটিশ পবিপ্রবিতে ৬ স্থাপনার উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান নির্বাচনের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে : মাহদী আমিন

বিভাগীয় শহরে ডিজিটাল ফরেনসিক ল্যাবরেটরি স্থাপনের সুপারিশ

বিভাগীয় সব শহরে ডিজিটাল ফরেনসিক ল্যাবরেটরি স্থাপনের সুপারিশ করা হয়েছে পুলিশ সংস্কার কমিশনে।

গত ২৩ জুলাই পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি নিয়ে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে এই সিদ্ধান্ত হয়েছে।

সোমবার (২৮ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক চিঠির মাধ্যমে বিষয়টি জানা গেছে।

পুলিশের বিশেষায়িত সংস্থা, ইউনিট শক্তিশালীকরণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্তের বিষয়ে জানানো হয়, পরীক্ষামূলকভাবে ৮টি বিভাগীয় মেট্রোপলিটন এলাকায় করোনার (Coroner) নিয়োগ এবং তার অফিস স্থাপনের সুপারিশ করা হয়েছে। সেখানে পুলিশ মহাপরিদর্শক জানান যে, ৮টি বিভাগীয় মেট্রোপলিটন এলাকায় করোনার নিয়োগ এবং পুলিশ অধিদপ্তর কর্তৃক অফিস স্থাপন সংক্রান্ত প্রস্তাবনা শিগগিরই পেশ করা হবে। পুলিশ সদর দপ্তরের প্রস্তাব পাওয়ার পর সুপারিশ বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়।

সুপারিশে বলা হয়, মামলার আলামত চিহ্নিতকরণ, সংগ্রহ, পরিবহণ ও সংরক্ষণের পেশাগত জ্ঞানের উন্নয়নের জন্য একটি ফরেনসিক ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা যায়। সব বিভাগীয় শহরে ডিজিটাল ফরেনসিক ল্যাবরেটরি স্থাপনের সুপারিশ করা হয়। প্রতিটি বিভাগে একটি ক্রাইমসিন ইউনিট, ব্যালাস্টিক শাখা গঠন করা যেতে পারে বলেও উল্লেখ করা হয়।

এছাড়া প্রতিটি বিভাগে জাল নোট ও অন্যান্য জাল দলিলাদি শনাক্তকরণের জন্য ইউনিট গঠন করা যেতে পারে। হস্তলিপি, ফিঙ্গারপ্রিন্ট শাখা এবং অটোমেটেড ডিএনএ ল্যাব থাকবে। প্রতিটি বিভাগে একটি পদচিহ্ন শাখা, একটি হস্তলিপি শাখা ও একটি ফিঙ্গারপ্রিন্ট শাখা গঠন করা যেতে পারে। প্রতিটি বিভাগীয় শহরে অটোমেটেড ডিএনএ ল্যাব স্থাপন করার সুপারিশ করা হলো বলেও উল্লেখ করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেইমারের সঙ্গে হাত মেলালেন না মেন্দেস, পুরোনো দ্বন্দ্ব নতুন করে আলোচনায়

বিভাগীয় শহরে ডিজিটাল ফরেনসিক ল্যাবরেটরি স্থাপনের সুপারিশ

আপডেট সময় ০৫:২০:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫