ঢাকা ০৮:২০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিন্না ঘাসের ব্যবহার নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সভা মাছের উৎপাদন বাড়াতে পর্যাপ্ত অভয়াশ্রম নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বাংগরা বাজার থানায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত জুলাইয়ের গণঅভ্যুত্থান কোনো গোষ্ঠীর একক অর্জন নয় : ববি হাজ্জাজ এশিয়া কাপ ও এশিয়ান গেমসের দল ঘোষণা বাংলাদেশের উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৭৭ কর্মকর্তা নাটোরের লালপুরে আপন ভাইদের হামলায় রক্তাক্ত স্বামী, থানায় অভিযোগ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ বিসিএস প্রশ্নফাঁস মামলায় আদালতে জামিন নিতে এসে কারাগারে পিএসসি কর্মকর্তা

জাপানে বিদেশি শ্রমিকের চাহিদা বাড়ছে, ভাষা প্রশিক্ষণে জোর রাষ্ট্রদূতের

টোকিওতে বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ স্টুডেন্টস সাপোর্ট অ্যাসো‌সিয়েশন ইন জাপান (‌বিএসএসএজে)-এর যৌথ উদ‍্যোগে সোমবার (২৮ জুলাই) জাপানের ওসাকা শহরে ‘চ্যালেঞ্জেস অ্যান্ড পটেন‌শিয়ালস অব জাপা‌নিস ল্যাঙ্গুয়েজ ইন‌স্টি‌টিউট : ব্রিং‌গিং স্টুডেন্টস ফর্ম বাংলাদেশ’- শীর্ষক একটি সেমিনার আয়োজন করা হয়।
সেমিনারে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীর সভাপতিত্বে প্রায় ৩০টির মতো জাপানি ভাষা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

এতে রাষ্ট্রদূত বলেন, জাপানের ক্রমবর্ধমান শ্রম সংকটের পরিপ্রেক্ষিতে বিদেশি শ্রমিকের চাহিদা বাড়ছে। বাংলাদেশের বর্তমানে রয়েছে উদ‍্যমী ও প্রযুক্তি জ্ঞানসম্পন্ন বিশাল এক তরুণ জনগোষ্ঠী। প্রয়োজনীয় জাপানি ভাষা প্রশিক্ষণের মাধ‍্যমে তাদের জাপানের শ্রম ঘাটতি পূরণে ব্যবহার করা যেতে পারে, যা উভয় দেশের অর্থনৈতিক উন্নয়নকে বেগবান করবে।

এক্ষেত্রে জাপানি ভাষা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করে পারে উল্লেখ করে তিনি তাদের বেশি সংখ‍্যক বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি নেওয়ার জন‍্য আহ্বান জানান।

অন‍্যান‍্যদের মধ্যে জাপানের কিউসু বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আসির আহমেদ বক্তব্য রাখেন। তিনি জাপানে তার অভিজ্ঞতা তুলে বেশি সংখ্যক বাংলাদেশিদের জাপানে ভাষাশিক্ষা কোর্সের ভর্তির সুযোগ করে দেওয়ার জন্য আহ্বান জানান।
এ ছাড়া, বিএসএসএজে-এর সভাপতি নাগামাস‍্যু ফারুকসহ জাপানি ভাষা শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

জাপানে বিদেশি শ্রমিকের চাহিদা বাড়ছে, ভাষা প্রশিক্ষণে জোর রাষ্ট্রদূতের

আপডেট সময় ০২:৪০:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫