ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

নিজেরা পরিষ্কার না হলে কোনো জাতি পরিষ্কার হবে না: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এবারের বৃক্ষমেলায় ভলান্টিয়ার দিয়েছিলাম বন বিভাগ থেকে। আমি জানি না তারা কতটা নিয়মিত কাজ করেছে। কিন্তু পরিষ্কার-পরিচ্ছন্নতা এমন একটা দিক যেটার প্রতি কিন্তু আমাদের জাতি হিসেবেই খেয়াল রাখতে হবে। আমরা পরিষ্কার না হলে, কোনো জাতি পরিষ্কার হবে না। গত পরশু যখন মেলায় গিয়েছিলাম তখনও দেখেছি, মানুষ খেয়ে উচ্ছিষ্ট ফেলে রাখছে।

রোববার (২৭ জুলাই) বন অধিদপ্তরের আয়োজনে জাতীয় বৃক্ষমেলা-২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বন অধিদপ্তরের কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।
উপদেষ্টা বলেন, আমরা এবার লটারিতে স্টল বরাদ্দ দিয়েছি। স্টল বরাদ্দের নীতিমালা আবার একটু মূল্যায়ন করছি। সেখানে সর্বোচ্চ স্বচ্ছতা রেখে স্টল বরাদ্দ দিয়েছি। এবার বন বিভাগের সঙ্গে অন্যান্য বিষয়ভিত্তিক বিশেষজ্ঞরা এ প্রক্রিয়ায় ছিলেন। আপনারা অনেকেই বেশ বিপন্ন ও দুর্লভ প্রজাতির দেশি গাছ এনেছিলেন। অনেকে বিদেশি গাছও এনেছিলেন। আপনাদের বিশেষ অভিনন্দন।

তিনি আরও বলেন, এই যে মানুষকে গাছের সঙ্গে, প্রকৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার গুরুদায়িত্বটা পালন করে যাচ্ছেন সেজন্য আপনাদের (নার্সারি মালিক) ধন্যবাদ। আপনারা জনগণের সঙ্গে পরিবেশের একটা সরাসরি সম্পর্ক স্থাপন করেন।

নার্সারি মালিকদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে- নার্সারিতে পলিথিন শপিং ব্যাগে যদি আপনারা চারাটা দেন, সেটা পরিবেশের সঙ্গে সাংঘর্ষিক। এটা আমাদের অবশ্যই পরিহার করতে হবে।
তিনি বলেন, এবার যেসব শিক্ষার্থী পুরস্কার পেয়েছে ও বিগত বছরে যারা পেয়েছে তাদের নিয়ে আমরা ছাত্রসমাজে একটা ভলান্টিয়ার গ্রুপ করব। ১৬ কোটি মানুষের দেশে কেন লোকবলে অভাব হবে? সরকারি বাহিনী দিয়ে ভলেন্টিয়ার হয় না। এসব শিক্ষার্থীরা পরিবেশ সংরক্ষণে কাজ করবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

নিজেরা পরিষ্কার না হলে কোনো জাতি পরিষ্কার হবে না: পরিবেশ উপদেষ্টা

আপডেট সময় ০৭:৪৪:০১ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫