ঢাকা ০৮:২০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিন্না ঘাসের ব্যবহার নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সভা মাছের উৎপাদন বাড়াতে পর্যাপ্ত অভয়াশ্রম নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বাংগরা বাজার থানায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত জুলাইয়ের গণঅভ্যুত্থান কোনো গোষ্ঠীর একক অর্জন নয় : ববি হাজ্জাজ এশিয়া কাপ ও এশিয়ান গেমসের দল ঘোষণা বাংলাদেশের উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৭৭ কর্মকর্তা নাটোরের লালপুরে আপন ভাইদের হামলায় রক্তাক্ত স্বামী, থানায় অভিযোগ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

ট্রেন থেকে বগি বিচ্ছিন্ন : চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মূল ট্রেন থেকে গার্ড ব্রেক বগি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শনিবার (২৬ জুলাই) বিকেল ৩টা ১০ মিনিটে গোমদণ্ডী স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, দুপুর সাড়ে ১২টায় কক্সবাজার স্টেশন থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয় কক্সবাজার এক্সপ্রেস। ট্রেনটি বোয়ালখালীর গোমদণ্ডী স্টেশন এলাকায় পৌঁছালে গার্ড ব্রেক বগির হুক ভেঙে যায়। এতে মূল ট্রেন থেকে বগিটি বিচ্ছিন্ন হয়ে পড়ে। বগিটিতে ট্রেনের গার্ড থাকেন। আর এই বগিতে খাবারও থাকে। দুর্ঘটনার পর ৩০ মিনিট ট্রেনটি ঘটনাস্থলে আটকে থাকে। পরে বিচ্ছিন্ন বগিটি রেখেই মূল ট্রেন চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়।

এদিকে, দুর্ঘটনার কারণে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়নি প্রবাল এক্সপ্রেস। ট্রেনটি বিকেল ৩টা ১০ মিনিটে চট্টগ্রাম স্টেশন ত্যাগ করার কথা ছিল। যথাসময়ে ছেড়ে না যাওয়ায় ওই ট্রেনের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

চট্টগ্রাম স্টেশনের মাস্টার আবু জাফর মজুমদার বলেন, আপাতত চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ট্রেন গিয়ে বগিটি সরিয়ে নেওয়া হচ্ছে। এরপর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল সচল হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন

ট্রেন থেকে বগি বিচ্ছিন্ন : চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ

আপডেট সময় ০৭:৩১:১৩ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫