ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন
দাবি মেয়র শাহাদাতের

‘প্রথম শহীদ ওয়াসিম আকরাম, আবু সাঈদ নয়’

জুলাইয়ে গণআন্দোলনের প্রথম শহীদ হিসেবে ছাত্রদলকর্মী ওয়াসিম আকরামের নাম সামনে এনেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, সময়ের হিসাবে আবু সাইদের আগে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান ওয়াসিম।

শনিবার (২৬ জুলাই) বিকেলে নগরের জিইসি কনভেনশন সেন্টারে সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম আয়োজিত এক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
চট্টগ্রাম সিটি মেয়র বলেন, আমি শহীদ আবু সাইদের অবদান কখনোই অস্বীকার করি না। তবে ঘটনার নিরিখে যদি সময় অনুযায়ী বিচার করি, তাহলে প্রথম শহীদ হচ্ছেন ছাত্রদলের ওয়াসিম আকরাম। তিনি ১৬ জুলাই বিকেল সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। আর আবু সাইদের মৃত্যুবরণ করেছেন রাতে।
তিনি বলেন, ওয়াসিম আকরাম আন্দোলনের একজন সাহসী সৈনিক ছিলেন। মৃত্যুর কিছুক্ষণ আগেই মুরাদপুরে গিয়ে তিনি আন্দোলনের ছবি আমার ইনবক্সে পাঠান। তার সঙ্গে আরও কয়েকজন ছাত্রদল কর্মী ছিলেন। সেই ছবি আজও আমার কাছে আছে। আমরা যখন কারাগারে ছিলাম, তখন ব্যক্তিগত কোনো কারণে নয়, আন্দোলনের কারণে ছিলাম। এসব শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো আমাদের দায়িত্ব।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেও সেখানে না যাওয়ার কারণ ব্যাখ্যা করে মেয়র বলেন, ওই অনুষ্ঠানে শহীদ ওয়াসিম আকরামের কোনো ছবি বা নাম ছিল না। আমি তখনই বলেছি যেখানে শহীদ ওয়াসিম নেই, আমি সেখানে যাই না। ইতিহাস বিকৃতি আমি মেনে নিতে পারি না।

তিনি আরও জানান, শহীদ ওয়াসিমের নামে নগরে একটি ফ্লাইওভারের নামকরণ করা হয়েছে এবং ‘ওয়াসিম চত্বর’ নামে একটি স্মৃতি-স্বরূপ স্থাপনাও হচ্ছে। ওয়াসিমের মতো শহীদদের স্মৃতি ধরে রাখাটাই আমাদের রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

দাবি মেয়র শাহাদাতের

‘প্রথম শহীদ ওয়াসিম আকরাম, আবু সাঈদ নয়’

আপডেট সময় ০৭:২৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫