ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন
মাইলস্টোন ট্র্যাজেডি

চলে গেল অষ্টম শ্রেণির মায়া

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আড়াই ঘণ্টার ব্যবধানে দগ্ধ আরেক শিশুর মৃত্যু হয়েছে।

সর্বশেষ বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ওই শিশুর নাম মাহিয়া তাসনিম ওরফে মায়া (১৫)।

সে পরিবারের সঙ্গে উত্তরা ১৮ নম্বরে থাকত। তার বাবা মৃত আলী বিশ্বাস। তাদের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গায়। মাহিয়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

এর আগে আজ দুপুর ১টা ৫২ মিনিটে মারা যায় শিশু মাহতাব রহমান ভূঁইয়া (১৪)। এ নিয়ে এ ঘটনায় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ১৩ জনের মৃত্যু হলো।

মাহিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান। তিনি বলেন, মাহিয়ার শরীরের ৫০ শতাংশ পুড়ে গিয়েছিল।

জাতীয় বার্ন ইনস্টিটিউটে বর্তমানে ৪২ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে ছয়জনকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে গত সোমবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় ৩১ জন নিহত ও ১৬৫ জন আহত হওয়ার তথ্য দিয়েছিল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। পরে এ ঘটনায় আহত আরও তিনজনের মৃত্যু হয়েছে। সে হিসাবে সব মিলিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ায় ৩৪ জনে।

এদিকে আজ সকাল সাড়ে ১০টা নাগাদ পাওয়া হালনাগাদ তথ্যের ভিত্তিতে স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, এ ঘটনায় নিহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২৯-এ। পরে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আরও দুজনের মৃত্যু হয়েছে। তাদের হিসাব অনুযায়ী, এ ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১-এ।

এ ছাড়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ আজ এক বিবৃতিতে বলেছে, বিমান বিধ্বস্তের ঘটনায় মোট ২২ জন নিহত হয়েছেন। পরে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আরও দুজনের মৃত্যু হয়েছে। তাদের হিসাব অনুযায়ী, এ ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪-এ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

মাইলস্টোন ট্র্যাজেডি

চলে গেল অষ্টম শ্রেণির মায়া

আপডেট সময় ০৮:১৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫