ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ায় কলেজ শিক্ষক বরখাস্ত মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা নারকোটিক্সের সার্কে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল
উত্তরায় বিমান বিধ্বস্ত

২১ মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে

  • বিশেষ সংবাদদাতা
  • আপডেট সময় ০৩:৩১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • ৬১৮ বার পড়া হয়েছে

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত ২৯ জনের মধ্যে ২১ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। একটি অজ্ঞাতপরিচয় মরদেহসহ বাকি আট মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এদিকে দুর্ঘটনায় দগ্ধ হয়ে রাজধানীর ছয়টি হাসপাতালে শিক্ষার্থীসহ ভর্তি রয়েছেন ৫৭ জন। এদের মধ্যে ৪২ জন শিক্ষার্থী, পাঁচজন শিক্ষক, অধ্যক্ষের ব্যক্তিগত সহকারী একজন, চারজন সেনাসদস্য, একজন পরিচায়ক, একজন ইলেকট্রিশিয়ান ও অন্যান্য তিনজন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টা পর্যন্ত সর্বশেষ প্রাপ্ত তথ্য তুলে ধরে এ তথ্য জানান।

তিনি জানান, এখন পর্যন্ত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৪৫ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১১ জন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে একজন ভর্তি রোগী রয়েছেন।
নিহত ২৯ জনের মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ১১ জন, সিএমএইচে ১৫ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন, লুবানা জেনারেল হাসপাতালে একজন (অজ্ঞাতপরিচয়) ও ইউনাইটেড হাসপাতালে একজনের মৃত্যু হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ

উত্তরায় বিমান বিধ্বস্ত

২১ মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে

আপডেট সময় ০৩:৩১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫