সংবাদ শিরোনাম ::
বিআরটিসির গাবতলী ডিপো ম্যানেজার নায়েব আলীর বিরুদ্ধে রাজস্বে ৮ কোটি টাকার ক্ষতির দুর্নীতির অভিযোগ দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত কুমিল্লার নতুন ডিসি গুলশানে ৩শ’ কোটি টাকার সরকারি সম্পত্তি দখলে ভূমিদস্যু চক্রের সিন্ডিকেট ডেসটিনি থেকে ‘অতিথি ডটকম’ জেল থেকে বের হয়ে সাইফুলের আবার প্রতারনা রাজবাড়ীতে রেলগেটের ব্যারিয়ার ভেঙে রেললাইনে ট্রাক, ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক ব্রাজিলকে ছেড়ে কথা বলব না: জাপান কোচ বিআরটিএর ফিটনেস সনদে মোটরযান পরিদর্শক কায়সার আলমের অনিয়ম প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানের বিপক্ষে কতক্ষণ খেলবেন নেইমার? জানালেন আনচেলত্তি দেশীয় ফলের আয়োজনে প্রাণবন্ত বেরোবি সাংবাদিক সমিতি

ঢাকায় এসিসির পরিপূর্ণ সভাই হচ্ছে আজ: বুলবুল

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ১১:২৮:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • ৬১৭ বার পড়া হয়েছে

‘আচ্ছা ঢাকায় যে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা হওয়ার কথা ছিল, তা কি হবে? ভারত, শ্রীলঙ্কা আর আফগানিস্তান নাকি সভা বয়কট করছে? তিন টেস্ট খেলুড়ে দেশ বা দেশের ক্রিকেট বোর্ডের প্রতিনিধিরা না আসলে কি এসিসির সভা আদৌ হবে? কোরাম কি পূর্ণ হবে?’ গত কয়েকদিন ধরে ক্রিকেটভক্তদের মনে এমন কিছু প্রশ্ন জমেছে।

বিষয়টি নিয়ে অনেক গুঞ্জন, তীর্যক ও নেতিবাচক কথাবার্তা হয়েছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দুবাই ও সিঙ্গাপুরে এসিসি ও আইসিসি সভা শেষে দেশে ফিরে জাগো নিউজকে তিনদিন আগেই জোর দিয়ে বলেছেন, এসিসি সভা ঢাকাতেই হবে। আগামী ২৩ জুলাই অনানুষ্ঠানিক, আর ২৪ জুলাই আনুষ্ঠানিক এসিসি সভা হবে ঢাকা ইন্টারকন্টিনেন্টাল হোটেলে।
শেষ পর্যন্ত বিসিবি সভাপতির কথাই ঠিক। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার দুপুর ২টায় রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বসছে এসিসির বার্ষিক সাধারণ সভা (এজিএম)।

আমিনুল ইসলাম বুলবুল ও বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন আজ সকালে জাগো নিউজকে এসিসির সভার খবর নিশ্চিত করেছেন।

বুলবুল বৃহস্পতিবার সকালে জাগো নিউজকে জানিয়েছেন, এই অঞ্চলের পাঁচ টেস্ট খেলুড়ে দেশের তিন দেশ- বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান সরাসরি এসিসির এই বার্ষিক সাধারণ সভায় অংশ নেবে। এসব দেশের বোর্ডের শীর্ষ কর্মকর্তারা সশরীরে এসেছেন।

পাকিস্তানের ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি (এসিসিরও প্রেসিডেন্ট) গতকাল বুধবারই ঢাকায় এসেছেন। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহীও (সিইও) এখন রাজধানীতে অবস্থান করছেন।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের (এসএলসি) কর্মকর্তারা সশরীরে না উপস্থিত থাকলেও অনলাইনে এজিএমে যুক্ত হবেন।
মোট ১৩ থেকে ১৪টি দেশের ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তারা সশরীরে উপস্থিত থেকে এতে অংশ নিবেন। বাকি দেশগুলোর প্রতিনিধিত্ব থাকবে অনলাইনে।

আমিনুল ইসলাম বুলবুলের শেষ কথা, ‘কয়েকটি দেশ অনলাইনে অংশ নিলেও এসিসির পরিপূর্ণ এজিএমই হচ্ছে আজ। পুরো প্রক্রিয়ায় বাংলাদেশ তথা বিসিবি বড় ভূমিকা পালন করছে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিআরটিসির গাবতলী ডিপো ম্যানেজার নায়েব আলীর বিরুদ্ধে রাজস্বে ৮ কোটি টাকার ক্ষতির দুর্নীতির অভিযোগ

ঢাকায় এসিসির পরিপূর্ণ সভাই হচ্ছে আজ: বুলবুল

আপডেট সময় ১১:২৮:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫