ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ায় কলেজ শিক্ষক বরখাস্ত মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা নারকোটিক্সের সার্কে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চৌধুরী বরখাস্ত

রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) অনির্বান চৌধুরীকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সরকার। বরখাস্তকালীন তিনি চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন।
বুধবার (২৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর জারি করা ওয়ারেন্টের ভিত্তিতে অনির্বান চৌধুরীকে গত ১৩ এপ্রিল গ্রেপ্তার করে ডিবি (ডিএমপি)। পরে তাকে আদালতে হাজির করা হয়।
এ পরিপ্রেক্ষিতে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(২) ধারা অনুযায়ী, গ্রেপ্তারের তারিখ অর্থাৎ ১৩ এপ্রিল থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তিনি চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ

রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চৌধুরী বরখাস্ত

আপডেট সময় ০২:২৮:২০ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫