ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ায় কলেজ শিক্ষক বরখাস্ত মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা নারকোটিক্সের সার্কে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায়ও কাজ করছে বিমসটেক : মহাসচিব

বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের (বিমসটেক) মহাসচিব ইন্দ্রমণি পান্ডে বলেছেন, বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর উন্নয়নমূলক আকাঙ্ক্ষাকে বাধাগ্রস্ত করে এমন নিরাপত্তা চ্যালেঞ্জগুলোর মোকাবিলায়ও আমরা কাজ করছি।
মঙ্গলবার (২২ জুলাই) ঢাকার বিমসটেক সদর দপ্তরে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) সদস্যদের স‌ঙ্গে এক মতবিনিময় অধিবেশনে এ কথা ব‌লেন মহাস‌চিব।

ইন্দ্রমণি পান্ডে বলেন, আমরা নিরাপত্তার উপর আরও বেশি মনোযোগ দিচ্ছি কিনা সে বিষয়ে আমি আবারও বলতে চাই যে, আমাদের মনোযোগ সদস্য রাষ্ট্রগুলোর টেকসই উন্নয়ন লক্ষ্যগুলো বাস্তবায়ন করা। সেই প্রেক্ষাপটে আমাদের সদস্যদের উন্নয়নমূলক আকাঙ্ক্ষাকে প্রভাবিত করে এমন নিরাপত্তা চ্যালেঞ্জগুলোও আমরা মোকাবিলায় কাজ করছি।
মহাসচিব বলেন, বিমসটেক সদস্য দেশগুলো উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের নিরাপত্তা ভাগাভাগি করতে বিমসটেককে আঞ্চলিক প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে আগ্রহী। নিরাপত্তা আমাদের কর্মসূচির একটি ক্ষেত্র।

মহাসচিব বলেন, আমরা সদস্য দেশগুলোর নিরাপত্তা মোকাবিলা করছি। যেমন- মানবপাচার, মাদকপাচার, সাইবার নিরাপত্তা চ্যালেঞ্জ এবং সামুদ্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ ইত্যাদি। এসব চ্যালেঞ্জ মোকাবিলা না করলে সদস্যদেশগুলোর উন্নয়নের ওপর প্রভাব পড়বে। তাই সদস্য রাষ্ট্রগুলো নিজেদের মধ্যে সহযোগিতার জন্য নিরাপত্তার এসব দিকও চিহ্নিত করেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ

নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায়ও কাজ করছে বিমসটেক : মহাসচিব

আপডেট সময় ১১:২৬:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫