ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

শর্ত পূরণ না করলে ১৫ দিন পর নতুন দলের আবেদন বাতিল

শর্ত পূরণ করতে না পারলে ১৫ দিন পরে নতুন দলগুলোর নিবন্ধন আবেদন বাতিল করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে প্রাথমিক যাচাই-বাছাইয়ে নতুন রাজনৈতিক দল নিবন্ধন আবেদন বাছাইয়ে কোনো দলই উত্তীর্ণ হতে পারেনি। এজন্য দলগুলোকে ১৫ দিন সময় দিয়েছে ইসি।
মঙ্গলবার (২২ জুলাই) ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, কোনো দলই প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ না হওয়ায় আমরা ১৫ দিন শর্ত পূরণের জন্য সময় দিয়েছি। এরপর আর সময় দেওয়ার বিধান নেই। কোনো দল এই সময়ের মধ্যে শর্তপূরণ করতে না পারলে কমিশন সে অনুযায়ী ব্যবস্থা নেবে।

২০ এপ্রিল পর্যন্ত দল নিবন্ধনের আবেদন চেয়ে প্রথমে বিজ্ঞপ্তি দেয় ইসি। কিন্তু সময় চেয়ে দলগুলো আবেদন করলে ২২ জুন পর্যন্ত বাড়ানো হয়। এ সময়ের মধ্যে ১৪৪টি দল ১৪৭টি আবেদন করে। এতে জাতীয় নাগরিক পার্টিসহ সবগুলো দলই শর্ত পূরণে ব্যর্থ হয়। সম্প্রতি সব দলকেই আরও ১৫ দিন সময় দেওয়া হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

শর্ত পূরণ না করলে ১৫ দিন পর নতুন দলের আবেদন বাতিল

আপডেট সময় ০৭:২৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫