ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ায় কলেজ শিক্ষক বরখাস্ত মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা নারকোটিক্সের সার্কে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

সব দাবি মেনে নিয়েছি বললেন আসিফ নজরুল

ঢাকার উত্তরার মাইলস্টোন কলেজ পরিদর্শন ও শিক্ষকদের সঙ্গে আলোচনা শেষে প্রতিষ্ঠানটি থেকে বের হতে পারছেন না আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। সোমবার (২২ জুলাই) দুপুর ১টা ৫৫ মিনিটে পুলিশি পাহারায় ভবন ৫ এর সামনে হ্যান্ড মাইকে কথা বলেন আসিফ নজরুল। এসময় সঙ্গে প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

ভবন ৫ এর নিচে দাঁড়িয়ে আসিফ নজরুল বলেন, আপনাদের দাবির সঙ্গে আমরা সম্পূর্ণ একমত। আপনারা যে দাবিগুলো করেছেন তা অত্যন্ত যৌক্তিক। সরকারের পক্ষ থেকে আশ্বাস দিচ্ছি আপনাদের সব দাবি মেনে নেব। অভিভাবক হিসেবে আমরা সহানুভূতি জানাতে এখানে ছুটে এসেছি। আপনাদের দাবি মেনে নেব। কোমলমতি যারা প্রাণ হারিয়েছে অবশ্যই তাদের প্রকৃত অবস্থা জানানো হবে। কতজন শহীদ হয়েছে, কতজন আহত হয়েছে প্রকৃত তথ্য জানানো হবে। কনফারেন্স রুমে ঘণ্টায় ঘণ্টায় সব তথ্য জানানো হবে। যে বাহিনী আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে সরকারের পক্ষ থেকে আমরা ক্ষমা চাইছি। সবার দাবি মেনে নিয়েছি। আসুন যারা আহত-নিহত হয়েছে সবার পাশে দাঁড়াই।

আসিফ নজরুলের বক্তব্যের পরে শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। ধস্তাধস্তিতে বিশৃঙ্খল পরিস্থিতির তৈরি হয়। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ফের ভবন ৫ ঢুকে যান উপদেষ্টারা। ভবনের বাইরে বিপুল সংখক পুলিশ মোতায়েন রয়েছে। শিক্ষার্থীরা জড়ো হয়ে ‘ভুয়া ভুয়া, আমাদের দাবি মানতে হবে’, স্লোগান দেন।

এসময় প্রতিষ্ঠানটির শিক্ষক ও ছাত্র প্রতিনিধিরা শিক্ষার্থীদের শান্ত হওয়ার আহ্বান জানান।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে দুর্ঘটনা কবলিত হায়দার আলী ভবন পরিদর্শন করেন দুই উপদেষ্টা। পরিদর্শন শেষে ভবন ৫ এ আসার পথে আসিফ নজরুলের পথ রোধ করার চেষ্টা করেন শিক্ষার্থীরা। আসিফ নজরুল ভবনে ৫ পৌঁছানোর পর সেখানে যান শিক্ষা উপদেষ্টা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ

সব দাবি মেনে নিয়েছি বললেন আসিফ নজরুল

আপডেট সময় ০১:৫৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫