ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ায় কলেজ শিক্ষক বরখাস্ত মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা নারকোটিক্সের সার্কে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল
উত্তরায় বিমান বিধ্বস্ত

মেয়েকে স্কুল থেকে আনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মা

ঢাকায় বিমান দুর্ঘটনায় মেহেরপুরের গাংনীর মটমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদের মেয়ে রজনী খাতুন (৩৭) নিহত হয়েছেন।
সোমবার (২১ জুলাই) ঢাকা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় তিনি নিহত হন। মঙ্গলবার (২২ জুলাই) কুষ্টিয়ায় সকাল সাড়ে ৯টার সময় তার দাফন সম্পন্ন হয়েছে।

নিহত রজনী স্বামী জহিরুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করছিলেন। জহিরুলের গ্রামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চর সাদিপুরে।
নিহত রজনী খাতুনের ভাই আশিক বলেন, দুলাভাই জহুরুল ইসলাম ঢাকায় চাকরি করতো এ কারণে আমার বোন উত্তরা এলাকায় একটি বাসায় বসবাস করতেন। বোনের মেয়ে ঝুমঝুম খাতুন (১২) ঢাকা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করে। প্রতিদিনের ন্যায় দুর্ঘটনার ঘটনার সময় স্কুল থেকে মেয়েকে আনতে যায়। এ সময় বিমান বিধ্বস্ত হলে আমার বোন আহত হয়। ঢাকা জাতীয় বার্ন ইউনিটে তার মরদেহ পাওয়া যায়। মেয়ে ঝুমঝুম গুরুতর আহত হলেও সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে শিশুটি পরিবারের সঙ্গে রয়েছে।

উম্মে হাবিবা রজনীর মরদেহ রাত ৩টার সময় উপজেলার বাওট গ্রামে বাবার বাড়িতে পৌঁছানোর পর রাতেই কুষ্টিয়া দৌলতপুররে চর সাজিপুর গ্রামে নেওয়া হয়। মঙ্গলবার কুষ্টিয়ায় সকাল সাড়ে ৯টায় সময় তার দাফন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

বিজ্ঞাপন

এই অকাল মৃত্যুর ঘটনায় গাংনী উপজেলা ও বাওট গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ

উত্তরায় বিমান বিধ্বস্ত

মেয়েকে স্কুল থেকে আনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মা

আপডেট সময় ১২:১৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫