ঢাকা ১১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সাংবাদিক শিরিনের হত্যা তদন্তে আইসিসিকে আল জাজিরার অনুরোধ

আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহকে হত্যার বিষয়টি তদন্ত করার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে আল-জাজিরা মিডিয়া নেটওয়ার্ক।

মঙ্গলবার কাতারভিত্তিক মিডিয়া প্রতিষ্ঠানটি তদন্তের মাধ্যমে দোষীদের বের করে বিচারের জন্য অনুরোধ করেছে।আল জাজিরা কর্তৃপক্ষ অনুরোধটির সঙ্গে শিরিনের ওপর হামলা বিষয়ে ছয় মাস ধরে তদন্ত প্রতিবেদন, প্রত্যক্ষদর্শীর প্রমাণ ও ভিডিও ফুটেজ যুক্ত করেছে। শিরিন আকলেহর পরিবার গত সেপ্টেম্বরেই আইসিসিতে এ হত্যার বিচার চেয়ে অভিযোগ দায়ের করেছিল।

৫১ বছর বয়সী শিরিন আবু আকলেহ ছিলেন আলজাজিরা টিভির প্রতিষ্ঠিত সুপরিচিত সাংবাদিক। গত ১১ মে ফিলিস্তিনের জেনিনের এক শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনা অভিযানের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সেনাদের গুলিতে প্রাণ হারান তিনি। ফিলিস্তিন কর্তৃপক্ষ ও আলজাজিরা একে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিহিত করেছে। ঘটনার সময় শিরিন স্পষ্ট করে ‘প্রেস’ লেখা ভেস্ট পরে ছিলেন।

আলজাজিরার আইনজীবী রডনি ডিক্সন বলেন, ‘এটি কোন একক হত্যাকাণ্ড নয়। বরং একটি বৃহত্তর পরিকল্পনার অংশ। আল জাজিরা এবং ফিলিস্তিনের সাংবাদিকদের  ওপর বৃহত্তর হামলার প্রেক্ষাপটে এ আবেদন পেশ করা হয়েছে। ’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

সাংবাদিক শিরিনের হত্যা তদন্তে আইসিসিকে আল জাজিরার অনুরোধ

আপডেট সময় ১০:০৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২