ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ায় কলেজ শিক্ষক বরখাস্ত মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা নারকোটিক্সের সার্কে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

বিমান দুর্ঘটনায় প্রাণহানি, ২২ জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা

রাজধানীর মাইলস্টোন কলেজের ওপর বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু মানুষের প্রাণহানির ঘটনায় রাষ্ট্রীয়ভাবে শোক প্রকাশ করেছে সরকার। আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) দিনটি আধা-দাপ্তরিক শোক দিবস হিসেবে পালনের ঘোষণা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সোমবার (২১ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে৷ প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে সই করেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আবদুর রশীদ।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে একটি বিদ্যাপীঠে পতিত হওয়ার ফলে ঘটনাস্থলে অনেক মানুষের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় সরকার গভীরভাবে শোকাভিভূত।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, আগামীকাল ২২ জুলাই (মঙ্গলবার) দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এ ছাড়া, বিদেশের বাংলাদেশ মিশনগুলোতেও একইভাবে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
শুধু তাই নয়, নিহতদের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় মঙ্গলবার দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও বিশেষ প্রার্থনার আয়োজন করতে বলা হয়েছে।

উল্লেখ্য, রাজধানীর দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। মর্মান্তিক এ দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ বহু সাধারণ মানুষের প্রাণহানি ঘটে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ

বিমান দুর্ঘটনায় প্রাণহানি, ২২ জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা

আপডেট সময় ০৮:৪২:২০ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫