ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

দুদকের নতুন সচিব রহীমের যোগদান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন সচিব হিসেবে যোগ দিয়েছেন মোহাম্মদ খালেদ রহীম। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা।
রোববার (২০ জুলাই) এক প্রেস বিবৃতিতে জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত ১৬ জুলাই জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব পদ থেকে পদোন্নতি দিয়ে দুদকের সচিব পদে পদায়ন করা হয়। এরপর আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন নতুন সচিব।
সূত্র জানায়, মোহাম্মদ খালেদ রহীম চাকরি জীবনের শুরুতে নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলভাবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি জীবন বীমা কর্পোরেশন, বিসিএস প্রশাসন একাডেমি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং মন্ত্রিপরিষদ বিভাগেও দায়িত্ব পালন করেন। চাকরিজীবনের অভিজ্ঞতা থেকে তিনি নিয়মিত আমন্ত্রিত বক্তা হিসেবে বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানে কর্মস্থল ও প্রশাসনিক ব্যবস্থাপনার নানা দিক নিয়ে বক্তৃতা দিয়ে থাকেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

দুদকের নতুন সচিব রহীমের যোগদান

আপডেট সময় ০৭:৫৫:০১ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫