ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ইশরাক হোসেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার : চিফ হুইপ পিনাকী-ইলিয়াস জামায়াতের হয়ে টাকার বিনিময়ে গুজব ছড়ান: প্রতিমন্ত্রী নুর বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের, তদন্তের আশ্বাস প্রশাসনের জাজিরা থানার ওসি মোঃ সালেহ আহাম্মদ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত কালুখালীতে নবাগত ইউএনও’র সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেটে চুরি-ছিনতাই ও কিশোরগ্যাং আতঙ্ক, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ আবারও

পারটেক্স গ্রুপের সম্পদ নিলামে তুলল ব্যাংক এশিয়া

পারটেক্স গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান পারটেক্স কোল লিমিটেডের বিরুদ্ধে খেলাপি ঋণ আদায়ে কঠোর অবস্থানে গেছে ব্যাংক এশিয়া। ১১৬ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের লক্ষ্যে প্রতিষ্ঠানটির বন্ধকি সম্পত্তি নিলামে তোলা হয়েছে। সম্প্রতি ব্যাংকটির মহাখালী শাখা থেকে এক নিলাম বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঋণের কিস্তি নিয়মিতভাবে পরিশোধ না করায় পারটেক্স কোলের ঋণ ‘ডিফল্ট’ হিসেবে শ্রেণিকৃত হয়েছে। ২০২৫ সালের ৯ জুলাই পর্যন্ত প্রতিষ্ঠানের ঋণ দাঁড়িয়েছে ১১৬ কোটি ৪৫ লাখ টাকা। এর পরিপ্রেক্ষিতে ব্যাংকটি বন্ধকি সম্পত্তি বিক্রির আইনি প্রক্রিয়া শুরু করেছে।

নিলামে তোলা সম্পদের মধ্যে রয়েছে ২৫৯.৩৬ শতক জমি এবং ঢাকা ও গাজীপুরে অবস্থিত বিভিন্ন কারখানার ভবন। এসব সম্পদের দরপত্র জমা দেওয়ার শেষ সময় আগামী ৩ আগস্ট।

নিলামে পারটেক্স কোলের ব্যবস্থাপনা পরিচালক রুবেল আজিজসহ ছয়জনের নাম উল্লেখ রয়েছে। রুবেল আজিজ একইসঙ্গে সিটি ব্যাংকের একজন পরিচালক এবং পারটেক্স কোল লিমিটেডের অর্ধেক মালিকানার অংশীদার।

ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হুসেইন বলেন, ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় নিয়ম অনুযায়ী নিলাম ডাকতে হয়েছে। তবে প্রতিষ্ঠানটি যদি আগেই ঋণ পরিশোধ করে, তাহলে নিলাম স্থগিত করা হবে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, যেকোনো ব্যাংকের পরিচালক যদি অন্য ব্যাংকে ঋণ খেলাপি হন, তাহলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, “আমরা বিষয়টি খতিয়ে দেখছি। অভিযোগ প্রমাণিত হলে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

রুবেল আজিজের সঙ্গে এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

উল্লেখ্য, ২০১৪ সালের ডিসেম্বরে গঠিত পারটেক্স কোল লিমিটেড ২০১৫ সাল থেকে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। ইন্দোনেশিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে কয়লা আমদানি করে প্রতিষ্ঠানটি দেশের সাতটি বিক্রয় কেন্দ্রের মাধ্যমে তা সরবরাহ করে আসছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

পারটেক্স গ্রুপের সম্পদ নিলামে তুলল ব্যাংক এশিয়া

আপডেট সময় ১০:১৮:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫