ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন
রিটার্ন নিরীক্ষায় স্বয়ংক্রিয় পদ্ধতি শুরু

র‌্যান্ডম সিলেকশনে সাড়ে ১৫ হাজার আয়কর মামলা

র‌্যান্ডম সিলেকশন বা এলোমেলো নির্বাচন পদ্ধতিতে ১৫ হাজার ৪৯৪টি আয়কর মামলা নিরীক্ষার জন্য নির্বাচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বুধবার (১৬ জুলাই) প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, নিরীক্ষার জন্য আয়কর রিটার্ন নির্বাচন পদ্ধতিতে সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড রিস্ক বেজড অডিট সিলেকশন ক্রাইটেরিয়ন বা ঝুঁকি ভিত্তিক নিরীক্ষা নির্বাচনের মানদণ্ডের ভিত্তিতে সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে নিরীক্ষার জন্য আয়কর রিটার্ন নির্বাচন প্রক্রিয়া শুরু করেছে।

এনবিআর জানায়, এ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অফলাইনে দাখিলকৃত সব পেপার রিটার্নের পূর্ণাঙ্গ তথ্য ডাটাবেজে এন্ট্রি করার জন্য আরও কিছুদিন সময় প্রয়োজন। অডিট কার্যক্রম চলমান রাখার স্বার্থে ঝুঁকি ভিত্তিক নিরীক্ষা নির্বাচনের মানদণ্ডের ভিত্তিতে সম্পূর্ণ অটোমেটেড পদ্ধতি না হওয়া পর্যন্ত বিকল্প উপায়ে ২০২৩-২৪ কর বর্ষের দাখিলকৃত প্রত্যেক সার্কেলের রিটার্নের ০ দশমিক ৫ শতাংশ ডিজিটাল উপায়ে র্যানডম সিলেকশন পদ্ধতিতে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক অডিটের জন্য নির্বাচন করা হয়েছে।

এনবিআরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই করদাতার আয়কর রিটার্ন যেন বার বার অডিটের জন্য নির্বাচিত না হয় সে লক্ষ্যে পূর্ববর্তী ২ বছরে যেসব করদাতার আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচিত হয়েছে সেসব করদাতার ২০২৩-২৪ করবর্ষের আয়কর রিটার্ন র‌্যান্ডম সিলেকশন হতে বাদ দেওয়া হয়েছে। এ পদ্ধতিতে সারাদেশের সব কর কমিশনারেটের মোট ১৫ হাজার ৪৯৪ জন করদাতার ২০২৩-২৪ করবর্ষের আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচন করা হয়েছে।

এনবিআর আরও জানায়, র‌্যান্ডম সিলেকশন পদ্ধতিতে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা গেলেও কাঙ্ক্ষিত ফলাফলের বিষয়ে কিছুটা অনিশ্চয়তা থেকে যায়। তাই যত দ্রুত সম্ভব জাতীয় রাজস্ব বোর্ড অফলাইনে দাখিলকৃত সব পেপার রিটার্নের পূর্ণাঙ্গ তথ্য ডাটাবেজে এন্ট্রি সম্পন্ন করে ঝুঁকি ভিত্তিক নিরীক্ষা নির্বাচনের মানদণ্ডের ভিত্তিতে সম্পূর্ণ অটোমেটেড পদ্ধতিতে অডিটের জন্য আয়কর রিটার্ন নির্বাচন করতে অঙ্গীকারবদ্ধ।

এ কাজ সম্পূর্ণ বাস্তবায়ন করা সম্ভব হলে আয়কর রিটার্ন অডিট নির্বাচন প্রক্রিয়ার সম্পূর্ণ স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং কার্যকারিতা নিশ্চিত করে কাঙ্ক্ষিত পরিমাণ রাজস্ব আদায় করা সম্ভব হবে বলেও জানায় এনবিআর।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

রিটার্ন নিরীক্ষায় স্বয়ংক্রিয় পদ্ধতি শুরু

র‌্যান্ডম সিলেকশনে সাড়ে ১৫ হাজার আয়কর মামলা

আপডেট সময় ১১:১১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫