ঢাকা ১০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

‘জাতীয় সংস্কারক’ উপাধি পেতে ইচ্ছুক নন ড. ইউনূস: প্রেস উইং

রাষ্ট্রীয় সংস্কারে ভূমিকা রাখায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে গতকাল সোমবার রুল জারি করেন হাইকোর্ট। এর পরিপ্রেক্ষিতে সরকার জানিয়েছে, এ ধরনের কোনো উপাধি নিতে ইচ্ছুক নন ড. ইউনূস।

মঙ্গলবার (১৫ জুলাই) এক বিবৃতিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, প্রধান উপদেষ্টা নিজে এমনভাবে ঘোষিত হতে ইচ্ছুক নন। সরকারও তাকে এ ধরনের কোনো উপাধি দেওয়ার পরিকল্পনা করছে না।

বিবৃতিতে উল্লেখ করা হয়, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে হাইকোর্ট থেকে যে রুল জারি করা হয়েছে- সেটি সরকারের নজরে এসেছে। আদেশের অনুলিপি পাওয়ার পর সরকার যথাসময়ে এই রুলের জবাব দেবে।

এতে বলা হয়, সরকার স্পষ্ট করতে চায় যে, অধ্যাপক ইউনূস নিজে এমনভাবে ঘোষিত হতে ইচ্ছুক নন। সরকারও তাকে এ ধরনের কোনো উপাধি দেওয়ার পরিকল্পনা করছে না। আবেদনকারী নিজ উদ্যোগে এই রিট দায়ের করেছেন বলে মনে হয়। তবে কীসের ভিত্তিতে এই নির্দেশনা চাওয়া হয়েছে- তা পরিষ্কার নয়।
অ্যাটর্নি জেনারেলের অফিস এ বিষয়ে পদক্ষেপ নেবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

‘জাতীয় সংস্কারক’ উপাধি পেতে ইচ্ছুক নন ড. ইউনূস: প্রেস উইং

আপডেট সময় ০৫:৪৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫