ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

বিশ্ব যুব দক্ষতা দিবস আজ

বিশ্বজুড়ে ১৫ জুলাই (মঙ্গলবার) পালিত হবে বিশ্ব যুব দক্ষতা দিবস। এ বছরের প্রতিপাদ্য ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল দক্ষতার মাধ্যমে যুবদের ক্ষমতায়ন’।
প্রতিবছর এই দিনে যুবসমাজকে কর্মসংস্থানের উপযোগী দক্ষতা, শোভন কাজের সুযোগ এবং উদ্যোক্তা হওয়ার প্রয়োজনীয় প্রস্তুতি বিষয়ে সচেতন করা হয়। যুবকদের ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য উপযুক্ত করে গড়ে তোলাই যার লক্ষ্য।

বর্তমান প্রজন্মের যুবক-যুবতীরা একদিকে যেমন ক্যারিয়ারে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছেন, তেমনি সোশ্যাল মিডিয়ার নানা প্রভাবের মধ্যেও রয়েছেন। এ কারণে শুধু প্রাতিষ্ঠানিক পড়াশোনায় নয়, বাস্তবমুখী দক্ষতায়ও তাদের সক্ষম করে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়তে যুবসমাজকে জনসম্পদে পরিণত করতে ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। দেশ-বিদেশের শ্রমবাজারের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে যুবদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধিতে কার্যক্রম চলছে। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) সরকারি-বেসরকারি অংশীদারদের সঙ্গে মিলে একটি কার্যকর দক্ষতা উন্নয়ন ইকো-সিস্টেম তৈরি করছে।

২০১৪ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ১৫ জুলাইকে বিশ্ব যুব দক্ষতা দিবস ঘোষণা করে। তখন থেকে দিবসটি যুবসমাজের কারিগরি শিক্ষা, বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের প্রয়োজনীয়তা তুলে ধরতে উদযাপিত হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

বিশ্ব যুব দক্ষতা দিবস আজ

আপডেট সময় ১০:১৭:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫